‘লতায়-পাতায়’ বাংলাদেশি ফুটবলার যোগ দিলেন ম্যান সিটিতে

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১০:৫৫ পিএম

দুই ভাই কুইন সুলিভান আর কাভান সুলিভানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অনেক প্রত্যাশা। এর মধ্যে আজ বড় এক খবর এল, দুই ভাইয়ের মধ্যে ছোট যিনি, ১৪ বছর বয়সী সেই কাভান সুলিভানকে নিজেদের একাডেমিতে নিচ্ছে পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটি।

এই খবরেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহের জোয়ার বয়ে যাওয়ার অবস্থা। কেন? সুলিভান ভাতৃদ্বয়ের যে লতায়-পাতায় বাংলাদেশের সঙ্গে সংযোগ আছে।  

১৯ বছর বয়সী রাইট উইঙ্গার কুইন সুলিভান এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নে। অ্যাটাকিং মিডফিল্ডার কাভান সুলিভান সেই ক্লাবেরই একাডেমিতে ছিলেন। ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফাব্রিসিও রোমানো আজ এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে নিশ্চিত করেছেন কাভানের ম্যান সিটি একাডেমিতে যোগ দেওয়ার খবর।  

তা তাঁদের দুজনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কী? ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটে দুজনেরই জাতীয়তা হিসেবে দেখানো হচ্ছে, তাঁদের জার্মানি ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে। তাহলে এর মধ্যে বাংলাদেশ এল কোত্থেকে? কিছুটা আঁচ করে নিতে পারেন শিরোনাম থেকে – সম্পর্কটা লতায়-পাতায় জড়ানোর মতো!

দুজনের মা হাইকা জার্মান, বাবা ব্রেন্ডন সুলিভান যুক্তরাষ্ট্রের। কিন্তু হাইকার মা সুলতানা ছিলেন বাংলাদেশি। অর্থাৎ, বাংলাদেশে সুলিভানদের নানা বাড়ি।

তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সম্ভবত তাঁদের নিয়ে বড় আশায় বুক বাঁধা এখনই উচিৎ হবে না। দুজনকে ঘিরে – বিশেষ করে কাভানকে নিয়ে যে বড় আশায় বুক বেঁধে আছে যুক্তরাষ্ট্রও।

ম্যাচে হামজার পারফরম্যান্সে মুগ্ধ থমাস ডুলি। সংবাদ সম্মেলনে হামজার অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করে বাংলাদেশ কোচ জানান, হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। ডুলি আরও জানান, হামজা চাইলে পরের...
সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সে লড়াইয়ে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। হামজা তো অধিনায়ক হিসেবে ফিরছেনই, সেই...
এ ধরনের বিতর্ক এড়াতে টুর্নামেন্টে ভিএআর রাখার দাবি জানিয়েছেন শ্রীলঙ্কা কোচ, ‘এএফসি বা ফিফার সেরা রেফারি আনা সম্ভব না হলে অন্তত ভিএআর রাখুন। শুধু সেমিফাইনাল ও ফাইনালে কেন ভিএআর থাকবে? খরচের কারণে?...
বাংলাদেশের সেই অপেক্ষা পূরণের মিশন শুরু হচ্ছে আজ থেকে। জাতীয় স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় ভুটানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন জামাল ভূঁইয়া, সাদ উদ্দীন, ফয়সাল...
আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িক বন্ধ রাখার চার ঘণ্টা পর চলাচলের অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন–এফএএ। শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায়...
বড় আকারের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির আউটলুক, ক্লাউড স্টোরেজ, টিমস এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার...
দেশে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৪০ লাখ। প্রতিবছর নতুন করে আক্রান্ত প্রায় ২০ লাখ। চিকিৎসকরা বলছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে স্ট্রোক, হৃদরোগ, কিডনি বিকল ও অন্ধত্বের ঝুঁকি বাড়ে। এতো...
আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িক বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন–এফএএ। শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর এ...
লোডিং...

এলাকার খবর