ইউভেন্তুসে চাকরি হারালেন মোত্তা

অক্টোবর থেকেই পথ হারানোর শুরু, গত দুই মাসে সবই হারালেন

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:২০ পিএম

বড় আশা নিয়ে গত জুনে ইউভেন্তুস তাঁকে নিয়োগ দিয়েছিল কোচ হিসেবে। আগের মৌসুমে বোলোনিয়াকে নিয়ে ইতালিয়ান লিগে চমক দেখিয়েছিলেন, তাঁর খেলানোর ধরনে পেপ গার্দিওলার সঙ্গেও মিল খুঁজে পেয়েছিলেন অনেকে। ইউভেন্তুস তাই তিন বছরের চুক্তিতে গত জুনে থিয়াগো মোত্তাকে নিয়োগ দিয়ে আশায় ছিল, বুঝি সুন্দর ফুটবলে অনেক কিছুই জিতবে তারা।

কিন্তু সে আশার গুড়ে বালি পড়তে সময় বেশি লাগেনি। লিগে তো অক্টোবরের পর থেকে মাঝে শুধু চার সপ্তাহ বাদে কখনো সেরা চারের মধ্যে থাকতে পারেনি ইউভেন্তুস, গত দুই মাসে একে একে চ্যাম্পিয়নস লিগ, কোপা ইতালিয়া থেকেও বাদ পড়েছে। এর মধ্যে লিগে সর্বশেষ দুই ম্যাচে বড় হারের পর ধৈর্যচ্যুতি হয়েছে ইউভেন্তুসের। আজ মোত্তাকে ছাঁটাই করেছে তারা। নতুন কোচ হিসেবে ইগর তুদরকে নিয়োগ দিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

লিগে গত জানুয়ারির শুরুর দিক পর্যন্ত অপরাজিত ছিল বটে ইউভেন্তুস, ২১তম ম্যাচে এসে প্রথম হার দেখেছে। তবে অপরাজিত থাকা বলতে যেমন দাপুটে অবস্থান বোঝায়, ইউভেন্তুসের তা ছিল না। ওই ২১ ম্যাচের মধ্যে ১৩টিতেই ড্র করেছে তারা! ফলে যা হওয়ার তা-ই হয়েছে, অক্টোবর পর্যন্ত লিগে সেরা চারের মধ্যে থাকলেও এরপর থেকে ৫-৬ নম্বরেই ঘোরাফেরা করেছে। মাঝে ফেব্রুয়ারিতে টানা পাঁচ ম্যাচে জেতায় তবু চার সপ্তাহ সেরা চারে ছিল, এই যা!

অন্য টুর্নামেন্টেও একই অবস্থা! গত মাসে কোপা ইতালিয়ায় এম্পোলির কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে ইউভেন্তুসের পথচলা। আর চ্যাম্পিয়নস লিগে তো আরও বেশি ধুঁকেছে। গ্রুপ পর্বে ৮ ম্যাচে ৩ জয়, ২ হার আর ৩ ড্র নিয়ে পয়েন্ট তালিকায় হয়েছে ২০তম, ফলে তাদের খেলতে হয়েছে শেষ ষোলোর প্লে-অফে। সেখানে পিএসভি আইন্দহফেনের কাছে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে হেরে বাদ পড়েছে।

এত কিছুর পরও ফেব্রুয়ারিতে লিগে টানা পাঁচ ম্যাচ জয়ের পর মনে হয়েছিল, বুঝি অবশেষে ঘুরে দাঁড়িয়েছে মোত্তার ইউভেন্তুস। লিগে সেরা চারে থাকতে পারলে হয়তো চাকরিটা বেঁচে যেত তাঁর। কিন্তু সর্বশেষ দুই ম্যাচে আতালান্তার কাছে ঘরের মাঠে ৪-০ গোলে হারের পর ফিওরেন্তিনার মাঠে ৩-০ গোলে হারে ইউভেন্তুসের কর্তাদের মোত্তাকে নিয়ে মোহ যেন গোত্তা খাওয়া ঘুড়ির মতো মাটিতে মিশে গেছে।

এই মুহূর্তে লিগে ২৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা ইন্তের মিলানের (৬৪ পয়েন্ট) চেয়ে ১৭ পয়েন্ট পিছিয়ে পাঁচ নম্বরে ইউভেন্তুস, চারে মোত্তার সাবেক দল বোলোনিয়ার পয়েন্ট ৫৩। এই অবস্থায় এসে ইউভেন্তুসের মনে হয়েছে, মোত্তা আর নয়।

ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তার অবসান ঘটেছে। টানা তিন বিশ্বকাপ খেলতে না পারা দলটার দায়িত্বে দ্বিতীয় মেয়াদে ফিরছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের...
ব্রাজিল, স্পেন, জার্মানি, ফ্রান্স, জাপান, মিশর সহ বিশ্বকাপ খেলতে যাওয়া একাধিক দেশের ফুটবলাররা চোটে পড়েছেনে। অনেকে তো এই কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। অনেকে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়, এবার...
ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সেখানে ইতালিকে নেওয়ার সুপারিশ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান জাম্পোলি। তবে এমন মন্তব্যের পর নিজেদের অবস্থান জানিয়েছে...
১৯৮৬-৮৭ মৌসুমের পর এই প্রথম ইউরোপীয় ফুটবলের তিন বড় প্রতিযোগিতার কোনোটিতেই সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি ইতালির কোনো ক্লাব। ইতালিয়ানদের কাছে ফুটবল অনেকটা জাতীয় আবেগের মতো। সেখানে ক্লাব পর্যায়ের...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর