মরার ওপর খাঁড়ার ঘা! বিশ্বকাপের কষ্টের মধ্যেই ইতালিকে হুমকি উয়েফার

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম

ইতালির ফুটবল এখন অনেকটাই টালমাটাল। আর সেটার মূল কারণ টানা তৃতীয়বারের মতো ইতালির বিশ্বকাপে উঠতে ব্যর্থতা। দুদিন আগে প্লে-অফের ফাইনালে বসনিয়ার কাছে হেরে বন্ধ হয়ে যায় ইতালির বিশ্বকাপ খেলার পথ।

সেটার জেরে গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন ইতালি ফুটবল ফেডারেশনের প্রধান গাব্রিয়েল গ্রাভিনা। সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের ডেলিগেশন প্রধান জিয়ানলুইসি বুফন। কোচ জেনারো গাত্তুসোর ভবিষ্যৎও অনেকটাই অনিশ্চিত।

এমন অবস্থার মধ্যেই ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার ‘হুমকি’ পেয়েছে ইতালি। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন জানিয়েছেন, দেশটির স্টেডিয়ামগুলো উন্নত না করলে ২০৩২ ইউরোর আয়োজক হওয়ার সুযোগ হারাতে পারে ইতালি।

গতকাল বৃহস্পতিবার লা গাজেত্তা দেলো স্পোর্তে সেফেরিনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। ওই সাক্ষাৎকারে ইতালির স্টেডিয়ামগুলোকে ‘ইউরোপের সবচেয়ে বাজে’ হিসেবে উল্লেখ করেন সেফেরিন।

উয়েফা সভাপতি বলেছেন, ‘২০৩২ ইউরো নির্ধারিত সময়েই হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি শুধু আশা করি, ইতালির অবকাঠামো প্রস্তুত থাকবে। যদি সেটা না হয়, তাহলে এই টুর্নামেন্ট ইতালিতে অনুষ্ঠিত হবে না।’

সেফেরিন যোগ করেন, ‘সম্ভবত ইতালির রাজনীতিবিদদের নিজেদের প্রশ্ন করা উচিত, কেন তাদের ফুটবল অবকাঠামো ইউরোপের সবচেয়ে বাজে অবস্থায় আছে।’

সেফেরিনের মতে, ইতালিয়ান ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ‘ফুটবল কর্তৃপক্ষ এবং রাজনীতির মধ্যে সম্পর্ক’।

উল্লেখ্য, ২০৩২ ইউরো তুরস্কের সঙ্গে যৌথভাবে আয়োজন করার কথা ইতালির। আর সে লক্ষ্যে আগামী অক্টোবরের মধ্যে ম্যাচ আয়োজনের জন্য ইতালিকে ৫টি স্টেডিয়ামের নাম ঘোষণা করতে হবে। এদিকে ইউরোর ম্যাচ আয়োজনে আগ্রহ দেখিয়েছে দেশটির ১১টি শহর- রোম, ফ্লোরেন্স, বোলোনিয়া, মিলান, জেনোয়া, বারি, নেপলস, তুরিন, ক্যালিয়ারি ও পালের্মো। এর মধ্যে ইউভেন্তুসের আলিয়াঞ্জ স্টেডিয়ামটিই ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত অবস্থায় আছে।

তবে ইতালি যেমন নতুন স্টেডিয়াম দেখাতে পারে, তেমনি পুরোনো স্টেডিয়াম সংস্কারের পরিকল্পনা উপস্থাপন করতে পারে ইউরোর কাছে। কিন্তু সেই কাজ অবশ্যই ২০২৭ সালের মধ্যে শুরু হতে হবে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর