দলের ভরাডুবি দেখেও বললেন, তিনি একচুলও নড়বেন না

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

গেল নভেম্বরে এরিক টেন হাগের পর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন রুবেন আমোরিম। দায়িত্ব নেওয়ার পর থেকেই ৪০ বছর বয়সী এই পর্তুগিজ কোচের অধীনে ছন্দহীন রেড ডেভিলরা। গতকাল ম্যানচেস্টার ডার্বিতে পেপ গার্দিওলার ম্যান সিটির কাছে ৩-০ গোলে  হেরেছে ইউনাইটেড। এমন হারের পর  আমোরিমের অধীনে ইউনাইটেডের পরিসংখ্যান -৩১ ম্যাচে মাত্র ৮ জয়। 

শোচনীয় এমন পারফরম্যান্সের পর কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে, এটাই স্বাভাবিক। তবে ইউনাইটেডের এই কোচ স্পষ্ট করে জানিয়েছেন, তিনি তার অবস্থান থেকে এক চুলও নড়বেন না। বিশেষ করে তার দলকে খেলানোর কৌশলের ব্যাপারে।

ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের পর গতকাল প্রতিবেশি ইউনাইটেডকে হারিয়েছে ৩-০ গোলে। সিটির হয়ে জোড়া গোল করেন আর্লিং হলান্ড, বাকি গোলটি ফিল ফোডেনের। 

এদিকে ইউনাইটেড গতকালকের হারে ৪ ম্যাচের তিনটিতেই জয়হীন, এর মধ্যে একটি ড্র। রেড ডেভিলদের এমন ভরাডুবিতে কোচ আমোরিমের ৩-৪-৩ ফরমেশন নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তবে রুবেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার কোচিংয়ের ওপর ভরসা না পেলে ক্লাবের উচিত তাঁকে বদলে অন্যজনকে আনা। 

ইউনাইটেডের এমন ভরাডুবির পর সাংবাদিক আমিরোমকে প্রশ্ন ছুঁড়ে দেন। দলের ফরমেশনই এমন বিপর্যয়ের কারণ কি না - প্রশ্নের জবাবে ইউনাইটেড কোচ বলেন, ‘আমি আমার দর্শন পরিবর্তন করব  না, ওরা যদি (ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ) এটা পরিবর্তন করতে চায়, তাহলে মানুষটাকেই পরিবর্তন করতে হবে। আমি আমার দর্শন পরিবর্তন করব না। আমি আমার মতো করেই খেলাবো যতক্ষণ না আমি নিজেই পরিবর্তন করতে চাই। আমি বুঝতে পারি (প্রশ্নগুলো) এবং আমি মেনে নিই যে এটি ম্যান ইউনাইটেডের মতো ক্লাবের জন্য যথোপযুক্ত রেকর্ড নয়। তবে গত কয়েক মাসে এমন অনেক কিছু ঘটেছে যেগুলো আপনারা জানেন না।’

ইউনাইটেড কোচ জানিয়েছেন, তাঁর দল উন্নতি করছে, শুধু সেটি ফলাফলে বোঝা যাচ্ছে না, ‘আমি সব বুঝি। এটা স্বাভাবিক (যদি ভক্তরা আস্থা হারায়), কিন্তু আমি এটা মানি না যে আমরা উন্নতি করছি না। আমরা উন্নতি করছি, কিন্তু ফলাফল তা দেখাচ্ছে না। রেকর্ড সব কিছু বলছে, আমি বুঝতে পারি। আমার বার্তা হলো, আমি সবকিছু করব। আমি আমার সবটুকু দেব। বাকি সিদ্ধান্ত আমার না। আমি আমার সেরাটা দেব। আমি (ভক্তদের চেয়ে) আরও বেশি কষ্ট পাই।’

আমিরোম আরও জানিয়েছেন, তাঁর দলের সফলতা পেতে কিছু সময় প্রয়োজন। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের পরের ম্যাচে চেলসির বিপক্ষে মাঠে নামবে।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর