দেশে ফিরেই নতুন দলের হয়ে খেল দেখালেন তিনি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় এসে প্রথম চার ম্যাচে ছন্দহীন ছিলেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে গত রোববার এক অ্যাসিস্টে ছন্দে ফেরার আভাস দেন এই ফরোয়ার্ড। তবে নিজের সেরা ফর্ম ফিরে পেতে বেশি সময় নেননি রাশফোর্ড। নিজ দেশ ইংল্যান্ডে ফিরেই বার্সেলোনার জার্সিতে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন।

গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয় স্প্যানিশ জায়ান্টরা। সেন্ট জেমস পার্কে রাশফোর্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা।

মূলত লামিনে ইয়ামালের চোটের কারণে শুরুর একাদশে সহজেই জায়গা পান রাশফোর্ড। আর তাতেই করেন বাজিমাত। ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে হেড থেকে বার্সার হয়ে নিজের প্রথম গোলটি করেন রাশফোর্ড। এরপর ৬৭তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দুই গোলে এগিয়ে থাকা বার্সাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি নিউক্যাসেল। শেষ দিকে ৯০তম মিনিটে অ্যান্থনি গর্ডন একটি গোল করে স্বাগতিকদের ব্যবধান কমালেও, পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।  

ম্যাচ শেষে রাশফোর্ডের প্রশংসায় মেতেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে তিনি আরও জানিয়েছেন ইংলিশ এই তারকার সামনে এগিয়ে যাওয়া মাত্র শুরু হলো।  ‘এটা রাশফোর্ডের জন্য প্রথম ধাপ মাত্র। তাকে আরও এগিয়ে যেতে হবে। ইংল্যান্ডে নিউক্যাসেলের বিপক্ষে বার্সেলোনার হয়ে প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচে এমন পারফরম্যান্স ওর আত্মবিশ্বাস বাড়াবে। যা এখন সবচেয়ে জরুরি’ - ম্যাচ শেষে বলেছেন ফ্লিক। 

প্রথম চার ম্যাচে রাশফোর্ড কিছু না করতে পারলেও নিউক্যাসলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে কোচ ফ্লিক মোটেও অবাক হননি। রাশফোর্ডে যোগ্যতায় ফ্লিকের ভরসা ছিল, ‘আমি (গোল দেখে) অবাক হইনি। ও অসাধারণ এক খেলোয়াড়। তার স্কিল ও ফিনিশিং সত্যিই দুর্দান্ত। প্রথমার্ধেও ও সুযোগ তৈরি করেছে, তবে শেষ করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সেটাই করেছে।’ 

রাশফোর্ডকে নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন থেকেই তাঁকে বার্সেলোনায় চেয়েছিলেন বলে জানালেন ফ্লিক, ‘একজন স্ট্রাইকারের জন্য গোল করাটা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমি ওর পারফরম্যান্সে খুব খুশি। ও আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা মৌসুম শুরুর আগে যখন দল গঠনের কথা ভাবছিলাম, তখন এমন একজন খেলোয়াড়ের প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। যখন রাশফোর্ডকে আনার সুযোগ আসে, আমি বলেছিলাম, এটা আমাদের করতেই হবে।’ 

ম্যাচ শেষে ইংলিশ তারকা রাশফোর্ড তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়নস লিগ জেতা। অন্য কিছু মাথায় নেই। আমরা জানি এই প্রতিযোগিতা কতটা কঠিন। বার্সেলোনার হয়ে খেলাটা দারুণ এক অভিজ্ঞতা। এই ক্লাবের সমর্থকরা ভালো ফুটবল দেখতে চায়, জয় দেখতে চায়। আমি ভীষণ রোমাঞ্চিত ও অনুপ্রাণিত।’

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর