স্বয়ং পোপ বললেও পাত্তা দেবেন না

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা হয়েছে হতশ্রী। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম চার ম্যাচে মোটে একটিতে জিতেছে রুবেন আমোরিমের শিষ্যরা। লিগে ৩৩ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বাজে শুরু ম্যান ইউনাইটেড। এছাড়া লিগ কাপে চতুর্থ স্তরের দল গ্রিমসবাই টাউনের কাছে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে রেড ডেভিলরা।   

ইংলিশ জায়ান্টদের এমন বাজে অবস্থায় রুবেন আমোরিমের চাকরি যায় যায় অবস্থায়। সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছে আমোরিমের ৩-৪-৩ ফর্মেশন। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ক্লাবের সহ-মালিক স্যার জিম র‍্যাটক্লিফের সঙ্গে আলোচনায় বসেন আমোরিম। সেখানে মালিকপক্ষের পক্ষ থেকে ভিন্ন কৌশল অবলম্বনের পরামর্শ এসেছে কি না- এমন প্রশ্নের জবাবে আমোরিম জানিয়েছেন, কৌশল বদলাবেন না তিনি। স্বয়ং পোপ বললেও পাত্তা দেবেন না বলে জানিয়েছেন ইউনাইটেড কোচ।  

সমালোচকদের দাবি, ৩-৪-৩ ফর্মেশন থেকে সরে গিয়ে ব্যাকলাইনে চারজন খেলানো উচিত ম্যান ইউনাইটেডের। তবে পর্তুগিজ এ কোচ সাফ জানিয়েছেন, বাইরের কারো পরামর্শে নিজেদের দর্শন বদলাবেন না তিনি। এ প্রসঙ্গে আমোরিম বলেছেন, ‘না, না, না। কারও কথাতেই না। স্বয়ং পোপ বললেও না।’

ম্যান ইউনাইটেড কোচ যোগ করেন, ‘এটা আমার কাজ। (ফর্মেশন সামলানো) আমার দায়িত্ব। এটাই আমার জীবন। অবশ্যই কিছু পরিবর্তন আসবে, তবে আমাদের ধাপে ধাপে ভালোর দিকে এগোতে হবে।’

কেন নিজের দর্শন থেকে সরে দাঁড়াতে চান না, সেটার ব্যাখ্যায় আমোরিম বলেছেন, ‘মনে করেন আমি একজন খেলোয়াড়। আর আমার কোচ প্রচণ্ড চাপে। চারদিকে প্রচণ্ড সমালোচনা হচ্ছে। সবাই বলাবলি করছে, “সিস্টেম বদলাতে হবে।” কোচও তেমনটা করতে বাধ্য হলেন। এখন আমিও যদি সেটাই করি, তাহলে খেলোয়াড়রা আমাকে ভিন্ন নজরে দেখবে। তাই আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন, সেটা দলের ওপর কেমন প্রভাব ফেলবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ফর্মেশন না বদলালেও গোলকিপার বদলের ইঙ্গিত দিয়েছেন আমোরিম। এ মৌসুমে লিগের চার ম্যাচেই গোলপোস্টের নিচে ছিলেন আলতায় বায়িন্দির। তবে সামনে গোলপোস্টের নিচে নাও দেখা যেতে পারে ২৭ বছর বয়সী এ গোলকিপারকে।

আমোরিম বলেছেন, ‘কারও জায়গা স্থায়ী নয়। সবাইকে লড়াই করতে হবে। জায়গা পেতে সবাই লড়ছে। আমি শুধু ম্যাচ জিততে চাই। পরের ম্যাচে জেতার জন্য কোনটা সেরা বিকল্প হতে পারে, সেটা দেখছি। মৌসুমের শেষে হয়তো ভিন্নরকম দল মাঠে নামবে।’

ইউনাইটেড কোচ যোগ করেন, ‘আমরা শুধু ম্যাচ জেতার চেষ্টা করছি। ভালো খেলতে ভালো সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছি। পাশাপাশি পয়েন্ট পাওয়ার চেষ্টা করছি।’

প্রিমিয়ার লিগের ম্যাচে আজ রাতে চেলসির মুখোমুখি হবে ম্যান ইউনাইটেড। সর্বশেষ দলবদলে ইউনাইটেড ছেড়ে চেলসিতে নাম লিখিয়েছেন আলেহান্দ্রো গার্নাচো। অবশ্য আমোরিমের সঙ্গে শেষদিকে গার্নাচোর তিক্ত সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল। অনেকটা বাধ্য হয়েই ইউনাইটেড ছাড়েন আর্জেন্টাইন উইঙ্গার।

চেলসির মুখোমুখি হওয়ার আগে গার্নাচো প্রসঙ্গটাও আসে অনুমিতভাবে। তবে সেটা নিয়ে খুব বেশি ভাবছেন না আমোরিম, ‘(গার্নাচোকে নিয়ে) আমি মোটেও চিন্তিত নই। আমি শুধু ম্যাচ জিততে চাই। প্রতিপক্ষের হয়ে কে খেলছে বা শেষ পর্যন্ত কে কী বলবে, সেসব নিয়ে আমার মাথাব্যথা নেই। ওরা ভালো খেলোয়াড়, সুযোগ পেলে ভালো করবে। আমার একমাত্র লক্ষ্য ম্যাচ জেতা।’

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ম্যাচে নতুন লুকে মাঠে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা...
দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
বোর্নমাউথের মাঠে ম্যান সিটির হোঁচট
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা। লন্ডনের ক্লাবটির চেয়ে এ শিরোপা বেশি জিতেছে শুধু লিভারপুল ও ম্যান ইউনাইটেড (২০টি করে)। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর