মাসে একটির বেশি জয়, ম্যান ইউনাইটেডের সে কপাল নয়

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড অল্পতেই সন্তুষ্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে ১৬তম হয়েছিল দলটি। এ মৌসুমের শুরুতেও মাত্র এক ম্যাচ উইক-এ দশের মধ্যে ঢুকতে পেরেছিল রেড ডেভিলরা। 

সর্বশেষ চেলসির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর একটু আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন দলটির সমর্থকেরা। কিন্তু আজই তাদের বাস্তবে নামিয়েছেন ব্রুনো ফার্নান্দেসরা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে লিগ টেবিলে ১৩-তে নেমে গেছে ইউনাইটেড। ম্যাচ উইক মাত্র শুরু, ফলে আরও নেমে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল।

আজকের এই হারে আরেকটি রেকর্ড অক্ষুণ্ন রেখেছে ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ জেতার ক্ষেত্রে বাংলাদেশের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়’ স্লোগানকে অনুকরণ করছে ইউনাইটেড। মাসে একটির বেশি ম্যাচ জিতছে না ইউনাইটেড।

সেপ্টেম্বরে লিগে তিনটি ম্যাচ খেলেছে, তাতে শুধু চেলসি ম্যাচটি জিতেছে ইউনাইটেড। এর আগে আগস্টেও তিন লিগ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল তারা। লিগ কাপের ম্যাচটিও হেরেছে। 

শুধু এই মৌসুম নয়, গত মৌসুমেও একই চিত্র দেখা গেছে। মৌসুমের শেষভাগে মে মাসে লিগে চার ম্যাচের তিনটিতে হেরেছিল ইউনাইটেড। জিতেছে শুধু অ্যাস্টন ভিলার বিপক্ষে। এপ্রিলে তো ৫ ম্যাচের একটিও জিতেনি। মার্চ ও ফেব্রুয়ারিতেও তাই। ৬ ম্যাচের মধ্যে ২ ম্যাচে বিজয়ী হয়েছিল। শুধু জানুয়ারিতে দুইবার জয় নিয়ে মাঠ ছেড়েছিল দলটি।  

আজ প্রতিপক্ষের মাঠে শুরুতেই ধাক্কা খেয়েছে ইউনাইটেড। ম্যাচের ৮ মিনিটে দ্রুত এক প্রতি আক্রমণে ইগর থিয়াগোর দুর্দান্ত এক গোল। ১২ মিনিট পর আরেকটি প্রতিআক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন থিয়াগো। ৬ মিনিট পর একাধিকবারের চেষ্টায় ব্যবধান কমান বেঞ্জামিন সেস্কো।

প্রথমার্ধে আরও কয়েকটি প্রতিআক্রমণে ভয় দেখালেও গোল পায়নি ব্রেন্টফোর্ড। ৭০ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইউনাইটেড। এ মৌসুমেই ব্রেন্টফোর্ড থেকে ইউনাইটেডে যাওয়া ব্রায়ান এমবুয়েমোকে ফাউল করলে পেনাল্টি পায় রেড ডেভিল। কিন্তু ব্রুনো ফার্নান্দেস পেনাল্টি মিস করেন। যোগ করা সময়ে মাথিয়াস ইয়ানসেন ম্যাচের ফল নিয়ে সন্দেহ দূর করেন।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ম্যাচে নতুন লুকে মাঠে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা...
দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাল হাল সিটি। শনিবার সিজনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ হারিয়েছে তারা। 
বোর্নমাউথের মাঠে ম্যান সিটির হোঁচট
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি আর্সেনালের ১৪তম লিগ শিরোপা। লন্ডনের ক্লাবটির চেয়ে এ শিরোপা বেশি জিতেছে শুধু লিভারপুল ও ম্যান ইউনাইটেড (২০টি করে)। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর