নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ

মিয়ানমার ঢাকায় খেলতে চায় না, তাই আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ বাতিল

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম

‘বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে যে প্রীতি ম্যাচ সূচিতে নির্ধারিত ছিল, সেটি বাতিল করা হয়েছে। তবে খেলা চলবে। বাংলাদেশ এখন নেপালের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে’ – ফেসবুক পেইজে কিছুক্ষণ আগে এই ঘোষণাই দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ঘোষণার সঙ্গে জুড়ে দেওয়া ফটো কার্ডে দেওয়া আছে নতুন করে নির্ধারিত নেপাল-বাংলাদেশ ম্যাচের তারিখ ও সময়। ১৩ নভেম্বর, ২০২৫। বাংলাদেশ সময় রাত ৮টায়।

কিন্তু ১৩ নভেম্বর বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচে না হয়ে এখন বাংলাদেশ-নেপাল হচ্ছে কেন? উত্তরে জড়িয়ে আছে মিয়ানমার!

আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ হওয়ার কথা ছিল! একটিতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, অন্যটিতে আফগানিস্তান খেলার কথা ছিল মায়ানমারের সঙ্গে। আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ দিয়েই প্রথমবারের মতো বাংলাদেশ তৃতীয় কোনো দেশের ম্যাচের ‘নিরপেক্ষ ভেন্যু’ হওয়ার কথা ছিল। আফগানিস্তান স্বাগতিক, কিন্তু ম্যাচটা হওয়ার কথা ছিল বাংলাদেশে। নিজেদের সেই ম্যাচকে সামনে রেখেই ১৩ নভেম্বর বাংলাদেশ ও আফগানিস্তান খেলার কথা ছিল প্রীতি ম্যাচ।

কিন্তু সব বদলে গেল মায়ানমারের আপত্তিতে। তারা বাংলাদেশে এসে খেলতে রাজি নয়। আফগানিস্তান-মিয়ানমার ম্যাচের স্বাগতিক দল আফগানিস্তান বলে মায়ানমার তাদের আপত্তির কথা আফগানিস্তানকে জানায়। আফগানিস্তান সেটি জানায় বাংলাদেশকে। আর মিয়ানমারের সঙ্গে ম্যাচই যেহেতু বাংলাদেশের মাটিতে হচ্ছে না আফগানিস্তানের, সে কারণে তারা বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচটিও বাতিল করার অনুরোধ জানায় বাফুফেকে।

আফগানিস্তানের কাছ থেকে প্রীতি ম্যাচ বাতিলের অনুরোধ পাওয়ার পর বাফুফে নেপালের ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে। এর পরই নির্ধারিত হয়, ১৩ নভেম্বর ঢাকায় হবে বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল খেললেও, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশ। এ আয়োজন থেকে উপার্জিত অর্থের ভাগ পায় বাংলাদেশও। এবার অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া...
আগামী শুক্রবার সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে শুরু হচ্ছে থমাস ডুলি অধ্যায়। সেই ম্যাচেই বাংলাদেশ লিখতে যাচ্ছে নতুন ইতিহাস। এই প্রথম ইউরোপের মাটিতে কোনো ম্যাচ খেলতে...
কোনো প্রবাসী ফুটবলার ছাড়াই মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অলিম্পিক দল।
দুই শ-র বেশি আবেদন থেকে নানান প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে তিন জনের সংক্ষিপ্ত তালিকা করেছে বাফুফে। তালিকায় থাকা তিনজনের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন গ্যারেথ বেলদের সাবেক কোচ ক্রিস কোলম্যান। ফুটবল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর