আর্জেন্টিনার বিশ্বকাপ দল কেমন হলো

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৩:৫১ পিএম

দলটার নাম যখন আর্জেন্টিনা, তার ওপর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন- সেই দলের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সমর্থকদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। এ কারণেই হয়ত আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণায় বিলম্ব নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল।

সেই আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছেন লিওনেল স্কালোনি। গতকাল বৃহস্পতিবার রাতে ২৬ সদস্যের আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দল ঘোষণা করেছেন তিনি। এতে নতুন আলোচনা শুরু হয়েছে, কেমন হলো আর্জেন্টিনার বিশ্বকাপ দল, এই স্কোয়াড নিয়ে কি শিরোপা শিরোপা ধরে রাখতে পারবে আর্জেন্টিনা?

দল দেওয়ার ক্ষেত্রে স্কালোনি সবচেয়ে বেশি ভরসা করেছেন কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার কারিগরদেরই। ২০২২ বিশ্বকাপের দলটা থেকে ১৭ জনকে আসন্ন বিশ্বকাপের দলে রেখেছেন স্কালোনি।

গোলকিপার পজিশনে অনুমিতভাবেই আছেন এমিলিয়ানো মার্তিনেস। অবশ্য অ্যাস্টন ভিলায় খেলা ৩৩ বছর বয়সী মার্তিনেস এখন আঙুলের চোটের সঙ্গে লড়ছেন। বিকল্প হিসেবে আতলেতিকো মাদ্রিদে দুর্দান্ত মৌসুম পার করা হুয়ান মুসোকে রেখেছেন স্কালোনি। সঙ্গে আছেন হেরোনিমো রুইয়ি।

সেন্টার ব্যাক হিসেবে স্কালোনি ভরসা রেখেছেন ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা, লিওনোর্দো বালেরদির ওপর। এ পজিশনে আলোচিতদের মধ্যে জায়গা হয়নি মার্কোস সেনেসির।

রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার সঙ্গে গনসালো মন্তিয়েলকে রেখেছেন স্কালোনি। আর লেফট ব্যাকে জায়গা পেয়েছেন শুধু নিকোলাস তাগলিয়াফিকো। অবশ্য প্রয়োজনে মেদিনা এই পজিশনে খেলতে পারেন। এমনকি লেফট উইঙ্গার নিকোলাস গনসালেসকেও নিচে নামিয়ে খেলাতে পারেন স্কালোনি। এছাড়া মিডফিল্ডে খেলা ভালেন্তিন বার্কোকেও প্রয়োজনে লেফট ব্যাকে খেলাতে পারবেন আর্জেন্টিনা কোচ।

এরপরও আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে সমর্থকদের মাথাব্যথা হতে পারে। একদিকে রোমেরো চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে আছেন। সুস্থ হয়ে ফিরলেও পুরোপুরি ফর্ম ফিরে পাবেক কি না, সেটা নিয়ে সংশয় থেকে যায়। অন্যদিকে ওতামেন্দির অভিজ্ঞতা থাকলেও বয়সের কারণে গতি কিছুটা কমে গেছে। বিশ্বকাপের তরুণ গতিসম্পন্ন ডিফেন্ডারদের সামনে ৩৮ বছর ওতামেন্দি কতটা কার্যকরী হতে পারবেন, সেটা নিয়েও প্রশ্নের জায়গা আছে।

আর্জেন্টিনার মিডফিল্ড অবশ্য পরীক্ষিত। অনুমিতভাবে আছেন এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাকআলিস্তার, লেয়ান্দ্রো পারেদেস কিংবা রদ্রিগো দে পলের মতো তারকারা। মিডফিল্ডে আলোচিতদের মধ্যে জায়গা হয়নি অ্যাস্টন ভিলায় দুর্দান্ত একটা মৌসুম কাটানো এমিলিয়ানো বুয়েন্দিরার। তাঁর পরিবর্তে লো সেলসোর অভিজ্ঞতায় ভরসা রেখেছেন স্কালোনি। তবে এমন পরীক্ষিত মিডফিল্ডারদেরও চলতি মৌসুমের ক্লাবের জার্সির পাফরম্যান্স ওঠানামা করেছে। বিশ্বকাপে যেন সেটা না হয়, তেমনটাই হয়ত চাওয়া থাকবে আর্জেন্টিনা সমর্থকদের।

আক্রমণভাগেও চমক রেখেছেন আর্জেন্টিনা কোচ। রেয়াল মাদ্রিদে খেলা তরুণ সেনসেশন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ডাকেননি। চমক হিসেবে রেখেছেন পালমেইরাসে খেলা হোসে মানুয়েল লোপেসকে। লাওতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসের সঙ্গে সেন্টার ফরোয়ার্ড হিসেবে পাস হতে পারে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রাম্পকার্ড।

এছাড়া প্রথমবার বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে যাওয়া নিকো পাস, তিয়াগো আলমাদা কিংবা জিউলিয়ানো সিমেওনের মতো তরুণরাও হতে পারেন প্রতিপক্ষ ডিফেন্সের দুঃস্বপ্নের কারণ। তারকা কিংবা প্রতিভায় ঠাসা আক্রমণভাগের নেতৃত্ব নেবেন মেসি।

অবশ্য ২০২২ বিশ্বকাপ জয়ের পরপরই ইউরোপ অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নাম লিখিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। বয়সটাও বাড়তে বাড়তে ৩৯ ছুঁইছুঁই। আগের মতো গতিও নেই। দু-তিন জনকে ড্রিবল করে দৌড়ও আর দেখা যায় না নিয়মিত।

এরপরও ফুটবলারটার নাম যখন মেসি, মুহূর্তের ম্যাজিকেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। আর সে কারণেই আরেকবার বিশ্বকাপের স্বপ্নে বিভোর আর্জেন্টাইন সমর্থকেরা। দেখার বিষয়, এই দল নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারে কি না স্কালোনির দল।

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজয়ের মধ্য দিয়ে আসিয়ান কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার কাছে বলতে গেলে অসহায় আত্মসমর্পণই করেছেন তারিক কাজি-সাদ...
এএফএ-র অনুশীলন ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার স্কালোনি বলেছেন, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান রোমেরা)। লিও (মেসি) ও ওতা (নিকোলাস ওতামেন্দি)র পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এছাড়া...
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমার মনে হয়, মেসির মতো একজন খেলোয়াড়ে এমন বিদায়ই প্রাপ্য। ব্যক্তিগতভাবে আমিও এ বিষয়ে কিছুটা ভূমিকা রেখেছি, কারণ আমি ওর বিদায়ের সময় সেখানে থাকতে...
তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত মিডফিল্ড। হামজা-শমিত বনাম মালয়েশিয়ার মিডফিল্ড।  বাংলাদেশ যদি মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, মালয়েশিয়ার আক্রমণের ধার অনেকটাই কমানো সম্ভব। দ্বিতীয়ত,...
অপ্রতিম হত্যার পর এবার বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোনকল করে তার বাবা-মাকে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো...
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের কর্ম-পরিকল্পনার প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে যুদ্ধ ও সব ধরনের শত্রুতা বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে...
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে সহায়তা দিতে জরুরি বৈঠকের পরিকল্পনা করছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের সেনাপ্রধানরা এই বৈঠকে অংশ নিতে পারেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর