ককটেল ও গাঁজা কাটার মেশিন উদ্ধার

রাজধানীতে অভিযানে গ্রেপ্তার ৪৬৫

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৪৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৪৯ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশ বিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আটককৃত এক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা হয়। এসময় পুলিশের...
চাঁদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর চার নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় নিজ বাড়ি থেকে...
গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের...
নাটোরে অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা, পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের অপরাধে প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। 
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে এ...
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সোমবার মধ্যরাতের এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফরিদপুরে গভীররাতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালকের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর