১০ বছর পর ফিরেই বিশ্বকাপ রাঙালো দক্ষিণ কোরিয়া

আপডেট : ১২ জুন ২০২৬, ১১:৫১ এএম

বিশ্বকাপের প্রথম ম্যাচে চেকিয়াকে ২–১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার রাতে মেক্সিকোর জাপোপানে অনুষ্ঠিত এই ম্যাচে হুয়াং ইন-বিওম নিজে একটি গোল করেছেন এবং অন্যটিতে অ্যাসিস্ট করেছেন।

প্রথমার্ধের খেলা ছিল অনেকটাই ম্যাড়মেড়ে। তবে ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি এরিয়ায় একটি লম্বা থ্রো-ইন থেকে অধিনায়ক লাদিস্লাভ ক্রেচির দুর্দান্ত হেডারে লিড নেয় চেকিয়া। অবশ্য ম্যাচের ৬৭ মিনিটে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া।

চমৎকার এক কৌশলে দুজন চেক ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন হুয়াং। এরপর ৮০ মিনিটে তাঁর ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রস ধরেই ওহ হিয়ন-গিউ দলের পক্ষে জয়সূচক গোলটি করেন।

বল দখলের লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, ২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে এসেছে চেকিয়া।

ফিফা র‍্যাংকিংয়ে ২৫ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া, ৩৮ নম্বর দল চেকিয়ার বিপক্ষে প্রথমার্ধেই গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার, আইকনিক এস্তাদিও আজতেকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে মেক্সিকো তাদের বিশ্বকাপ উৎসব শুরু করে।

৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ 'এ'-র শীর্ষে রয়েছে মেক্সিকো, আর দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। চেকিয়া রয়েছে তৃতীয় স্থানে এবং সবশেষ অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৮ জুন পরের ম্যাচে জাপোপানে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া, আর আটলান্টায় খেলবে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা।

১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে উত্তীর্ণ হবে, যা রাউন্ড অব ৩২ দিয়ে শুরু হবে।

চোটের কারণে ছিটকে যাওয়া লেওনার্দো বালের্দির জায়গায় সুযোগ পেয়েছেন সেনেসি। আজ যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন তিনি। 
ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শুক্রবার সকালে এশিয়ার পরাশক্তি সাউথ কোরিয়া মুখোমুখি হবে ইউরোপিয়ান চেক রিপাবলিক। মেক্সিকোর এস্তাদিও একরনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। 
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হলো রেকর্ডময়। নিজেদের ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে, এই প্রথম উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিল মেক্সিকো। সাউথ আফ্রিকাকে হারিয়েছে ২-০ গোলে। ম্যাচটি ছিল ৩ লাল কার্ডের।...
আজ রাতে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো ৩টি দেশ ও ১৬ ভেন্যুতে ৪৮ দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি সাউথ আফ্রিকার, দ্বিতীয় ম্যাচে খেলবে সাউথ কোরিয়া ও চেকিয়া।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য যে বাজেট উত্থাপন করেছে, তার চেয়ে জামায়াতের ছায়া বাজেট বেশি জনবান্ধন বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার কতটা আন্তরিক তা প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপিত...
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের চালের দাম। বাড়তি মাছ ও সোনালি মুরগির দামও। তবে কিছুটা স্বস্তি সবজি বাজারে। গ্রীষ্মকালীন বেশিরভাগ সবজি মিলছে ৩০ থেকে ৫০ টাকায়। 
খুলনা সিটি মেডিকেল কলজে হাসপাতেলে চিকিৎসা কার্যক্রম বন্ধ  রয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার মধ্যে...
লোডিং...

এলাকার খবর