ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু রাতে, প্রথমেই সেনেগাল বাধা

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:০৮ পিএম

রাতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। ২০০২ বিশ্বকাপে ফরাসিদের হারিয়ে চমক দেখিয়েছিল আফ্রিকার দলটি। এবার প্রতিশোধ নিতে চাইবে দিদিয়ের দেশমের দল। নিউ জার্সিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এদিকে, কাল ভোর ৪টায় নরওয়ের প্রতিপক্ষ ইরাক।

২০১৮ সালের চ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স এবারও ভয়ংকর, শিরোপার অন্যতম প্রধান দাবিদার। ‘লে ব্লুজ’দের প্রথম বাধা সেনেগাল। আফ্রিকান দলটি মোটেও সহজ প্রতিপক্ষ নয়।

ফিফা র‍্যাঙ্কিংয়ে তিনে ফ্রান্স। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেসিরে দুয়ে—সবাই বড় তারকা। যেকোনো দলকে গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তাঁরা। রক্ষণে আছেন জুল কুন্দে, উইলিয়াম সালিবার মতো পরীক্ষিত নাম। মাঝমাঠে ভরসা অহেলিয়াঁ চুয়ামেনি ও আদ্রিয়ান রাবিও।

তবে দলে অন্তঃকোন্দলের গুঞ্জন আছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের কন্ডিশন ফ্রান্সের জন্য চিন্তার কারণ। তীব্র গরমে হাই-প্রেসিং গেম খেলা চ্যালেঞ্জিং। ফলাফল পক্ষে না গেলে ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ প্রবাদ বাস্তবে রূপ নেবে।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘প্রথম ম্যাচ বলেই গুরুত্বটা একটু বেশি। জয় দিয়ে আসর শুরু করতে পারলে দলে আত্মবিশ্বাস বাড়বে। সেনেগাল দুর্দান্ত দল। আফকনে ওদের পারফরম্যান্স দেখলেই সেটা বোঝা যায়। আমরা প্রস্তুত আছি।’

২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বে ফ্রান্সকে হারিয়ে চমক দেখিয়েছিল সেনেগাল। আরও একবার ফরাসিদের হতাশ করতে সাদিও মানে ও নিকোলাস জ্যাকসনের দিকে তাকিয়ে আফ্রিকান জায়ান্টরা। অন্যদিকে ফ্রান্সের জন্য এটি আড়ালে এক প্রতিশোধের মিশন।

সেনেগালের প্রধান কোচ পাপে থিয়াও বলেন, ‘২০০২ সালের গল্প এখন অতীত। ওটা দারুণ এক স্মৃতি। আমরা নতুন করে ইতিহাস লিখতে চাই। ফ্রান্স সেরা দলগুলোর একটি। ওদের হারানো সহজ হবেন না। আশা করি দারুণ একটা লড়াই হবে।’

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে নরওয়ে। জয় দিয়ে প্রত্যাবর্তন স্মরণীয় করতে চান আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডরা। অভিন্ন লক্ষ্য নিয়ে লড়াইয়ে নামবে ইরাক। চার দশক পর চূড়ান্ত পর্বে এসেছে এশিয়ান দলটি।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।   বিস্তারিত আসছে... 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর