সবাই শেষ ভেবেছিল, ব্রাজিলের শুরু সেখানেই

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:২৩ পিএম

বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে আপনার দল ১-০ যদি গোলে এগিয়ে থাকে, আপনি কি তখনও নিশ্চিন্তে থাকবেন, নাকি ঘড়ির দিকে তাকিয়ে ভাববেন, ‌‘ম্যাচের আর কত মিনিট বাকি?’

কারণ, ফুটবল ইতিহাস জানাচ্ছে, বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর সবচেয়ে বিপজ্জনক সময় হলো— যখন আপনি ভাবতে শুরু করেন, ওরা হেরে গেছে। জাপানও হয়তো সেটাই ভেবেছিল। প্রথমার্ধে ব্রাজিলকে দেখে মনে হয়েছিল, এ দলটা যেন নিজেদেরই চিনতে পারছে না। চোখে লাগার মতো বেশ কিছু ভুল, ছন্দহীন পাস, খেলোয়াড়েরা নিজেদের সঙ্গেই ধাক্কা খাচ্ছে- এ কোন ব্রাজিল!

তারপর ২৯ মিনিটে কাইশু সানোর গোল। হিউস্টনের স্টেডিয়ামে প্রশ্নটা তখন জোরেসোরেই উঠেছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কি সত্যিই বিদায়ের পথে? অনেকে হয়তো বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ও দেখে ফেলেছিলেন।

কিন্তু এখানেই অন্যদলগুলোর সঙ্গে ব্রাজিলের পার্থক্য। কারণ, ব্রাজিল শুধু ফুটবল খেলে না, লাতিন আমেরিকার দেশটি মূলত বিশ্বকাপ খেলে!

কার্লো আনচেলত্তির মাস্টারস্টোকে দ্বিতীয়ার্ধে দেখা মিলল ভিন্ন ব্রাজিলের। আক্রমণের গতি বাড়ল। চাপও  বাড়ল জাপানের ওপর। জাপান ধীরে ধীরে নিজেদের অর্ধে বন্দি হয়ে গেল। ৫৬ মিনিটে কাসেমিরোর হেড। স্কোরলাইন তখন ১-১। এই গোলটার পরই ম্যাচের চেহারা বদলে গেল।

জাপান তখন আর জয়ের জন্য খেলছিল না, খেলছিল বেঁচে থাকার জন্য। কিন্তু ব্রাজিল? ওরা তখনও বিশ্বাস করছিল, এই ম্যাচ তাদেরই। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের খেলা চলছে। আর মাত্র কয়েক মিনিট। ম্যাচ অতিরিক্ত সময়ে যাবে, এটাই ধরে নিয়েছিল সবাই।

ঠিক তখনই, ব্রুনো গিমারায়েস বলটা বাড়ালেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লির দিকে। প্রথম স্পর্শে রিসিভ করে, দ্বিতীয় স্পর্শে দারুণ ফিনিশিং দিলেন মার্তিনেল্লি। তাতে পুরো স্টেডিয়াম বিস্ফোরিত। ব্রাজিল জিতে গেল ২-১ গোলে, উঠে গেল শেষ ষোলোতে।

ব্রাজিল শুধু শেষ ষোলোতেই ওঠেনি, আবারও মনে করিয়ে দিয়েছে, কেন বিশ্বকাপে ব্রাজিল কেন সবার চেয়ে আলাদা!

ব্রাজিলের শক্তি শুধু আনচেলত্তি কিংবা ভিনিসিয়ুসরা নন, মনে রাখতে হবে, ব্রাজিল কখনো বিশ্বাস হারায় না। আর প্রতিপক্ষের সবচেয়ে বড় ভুল, সময় শেষ হওয়ার আগেই ব্রাজিলের শেষ ভেবে নেওয়া!

অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে কলকাতা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর