পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম

যোগ করা সময়ে মিকেল মেরিনোর একমাত্র গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে স্পেন। ১৬ বছর পর শেষ ষোলোর বাধা পার করল স্প্যানিশরা। অন্যদিকে, পর্তুগালের বিদায়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। পদত্যাগ করেছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ।

অবশেষে রাউন্ড অফ সিক্সটিনের বাধা টপকালো স্পেন। ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার কোয়ার্টারে দ্য রেড ফিউরি। স্প্যানিশদের জয়ে পর্তুগালের বিদায়। বিশ্ব আসরে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন রোনালদো।

শুরু থেকেই দু-দল সমানে সমান। এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পায় স্পেন। কিন্তু ৯ মিনিটে পর্তুগিজ কিপার কস্তাকে একা পেয়েও ওইয়ারসাবালের অবিশ্বাস্য মিস। তিন মিনিট পর রোনালদোর শট ঠেকিয়ে দেন উনাই সিমন।

১৭ মিনিটে কস্তার ডাবল সেইভে গোল বঞ্চিত ফুয়েন্তে শিষ্যরা। স্প্যানিশ ওয়ান্ডার কিড ইয়ামালের শট রুখে দেন পর্তুগিজ কিপার। রিবাউন্ডে বায়েনার দারুণ অ্যাটেম্পট, কিন্তু পরাস্ত হননি কস্তা।

প্রথমার্ধে গোলের আরও বেশ কিছু সুযোগ পেয়েছিল দু-দল। ৪১ মিনিটে নুনো মেন্ডেসের শট বারে লাগলে হতাশা হতে হয় পর্তুগালকে। শেষ পর্যন্ত ফিনিশিং ব্যর্থতায় স্কোরলাইনে পরিবর্তন আসেনি।

বিরতি থেকে ফিরেও সমান তালে লড়ে গেছে স্পেন-পর্তুগাল। ৮৫ মিনিটে ওলমোকে তুলে মেরিনোকে নামান লা রোহা কোচ ফুয়েন্তে। যোগ করা সময়ে আর্সেনাল মিডফিল্ডারের গোলেই ডেডলক ভাঙে স্পেন।

গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা পর্তুগালের। কিন্তু একের পর এক আক্রমণ চালিয়েও সমতায় ফেরা হয়নি। শেষ পর্যন্ত অশ্রুসিক্ত নয়নে বিশ্ব মঞ্চ থেকে রোনালদো-ব্রুনো ফার্নান্দেজদের বিদায়।

প্রথমবার নকআউটের টিকিট কেটে ইতিহাস গড়েছে মিশর। আর্জেন্টিনাকে হারিয়ে স্বপ্নযাত্রা চালিয়ে যেতে চায় আফ্রিকান দলটি। আটালান্টা স্টেডিয়ামে আজ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দল দুটি।
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই আর্জেন্টিনার। প্রতিপক্ষ মিশর ইতিহাস গড়তে মুখিয়ে। কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর ডিফেন্স নিয়ে চিন্তায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ভরসা মেসির উড়ন্ত ফর্ম। লড়াই...
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম। বেলজিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন চার্লস ডি কেটেলার।
নেইমারের পর এবার চোখের জলে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপকে বিদায় জানালেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পর্তুগাল। সে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খারে এক...
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর...
মৌসুমি বায়ু প্রবল আকার ধারণ করায় আগামী পাঁচদিন সারা দেশেই টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ ৬টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।...
টানা বর্ষণে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে। তিন জেলায় পাহাড়ের ঢাল ও পাদদেশে কয়েক হাজার পরিবার বসবাস করছে ঝুঁকি নিয়ে। তাদের সরে যাওয়ার জন্য মাইকিং করছে প্রশাসন। এছাড়া...
লোডিং...

এলাকার খবর