রইল বাকি ৮! সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচের দিয়ে কোয়ার্টার ফাইনালের ৮ দল নিশ্চিত হয়েছে। এখন লড়াইটা হবে সেমিফাইনালে ওঠার। বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার রাতে ফ্রান্স-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।
এক নজরে দেখে নেওয়া যাক, কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ, ম্যাচ কবে, খেলা হবে কোথায়-
ফ্রান্স বনাম মরক্কো
৯ জুলাই, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা
ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস
স্পেন বনাম বেলজিয়াম
১০ জুলাই, শুক্রবার দিবাগত রাত ১টা
ভেন্যু: সোফি স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া
নরওয়ে বনাম ইংল্যান্ড
১১ জুলাই, শনিবার দিবাগত ৩টা
ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
১২ জুলাই, রোববার সকাল ৭টা
ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি



