বিতর্কের ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী আর্জেন্টিনা

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৪৩ এএম

আরও একটি দুর্দান্ত থ্রিলার ম্যাচ উপহার দিল ফুটবল বিশ্বকাপ। রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শেষদিকে ১৪ মিনিটের মধ্যে ৩ গোল দিয়ে দারুণ জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও অনেক বিতর্ক আর্জেন্টিনার এই জয় ঘিরে।

মেসির এই আবেগের মর্ম আপনি বুঝবেন না, আর্জেন্টিনা-মিশর ম্যাচটি না দেখলে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ ষোলোতেই বাদ পড়ার উপক্রম হয়েছিল। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে আকাশি-নীলরা। এরপর ১৪ মিনিটের মধ্যে ৩ গোল দিয়ে অবিশ্বাস্যভাবে জয় তুলে নেয় আর্জেন্টিনা। 

ম্যাচের শুরুটা মিশরের জয়গান দিয়ে। ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের হেডারে, ফারাওদের লিড। পিছিয়ে পড়ার অল্প কিছুক্ষণ পরই সমতায় ফেরার সুযোগ আসে আর্জেন্টিনার। অবিশ্বাস্যভাবে পেনাল্টি মিস করেন মেসি। চলতি আসরে এটি তার দ্বিতীয় পেনাল্টি মিস। ইতিহাসে মেসিই প্রথম ফুটবলার যিনি টাইব্রেকার বাদে বিশ্বকাপের একই আসরে দুটি পেনাল্টি মিস করলেন। 

প্রথমার্ধে কামব্যাকের কম চেষ্টা করেনি আর্জেন্টিনা। মেসির পেনাল্টি ঠেকিয়ে শুরু, এরপর বর্তমান চ্যাম্পিয়নদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেনে মিশরীয় গোলকিপার মোস্তফা শোবের।

বিরতির পরও হট ফেভারটিদের বিপক্ষে নান্দনিক ফুটবল উপহার দেয় মিশর। দারুণ কাউন্টার অ্যাটাকে ৫৮ মিনিটে জালে বল জড়ান মোস্তফা জিকো। কিন্তু বিল্ড আপের সময় ফাউলের অভিযোগে গোলটি বাতিল হয়। 

তবে এই মিশর ছিল অদম্য। ১০ মিনিট না যেতেই মোস্তফা জিকো গোল দিয়ে, মিশরকে ২-০ ব্যবধানের লিড এনে দেন।

ম্যাচ তখন মিশরের নিয়ন্ত্রণে। মোহামেদ সালাহর নেতৃত্বে ইতিহাস গড়ার হাতছানি ফারাওদের। আর বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ষোলো থেকেই বিদায়ের পথে।

নিশ্চিত পরাজয়ের মুখ থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৭৯ মিনিটে রোমেরোর গোল দিয়ে শুরু। ৪ মিনিট বাদে ডিবক্সে আর্জেন্টিনার কঠিন আক্রমণ। দুর্দান্ত শটে দলকে সমতায় ফেরান মেসি। কামব্যাকের উল্লাসে মাতে চ্যাম্পিয়নরা।

আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেসের হেডারে তৃতীয় গোল। মাত্র ১৪ মিনিটের মধ্যে ৩ গোল দিয়ে জিতে, অবিশ্বাস্যভাবে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। অথচ সমর্থকরা ভেবেছিল মিশরকে সহজেই হারাবে মেসির দল।

তবে মিশরের বিপক্ষে এই জয়টি নিয়ে বিতর্কের অন্ত নেই। আর্জেন্টিনা শুরুতে যে পেনাল্টি পেয়েছিল, সেটি প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ আর্জেন্টিনার প্রথম ও তৃতীয় গোল। প্রথম গোলটি যে অফসাইড হয়নি, তা প্রায় মিনিট পাঁচেক পরে ভিএআর এর সহায়তায় টিভি রিপ্লেতে দেখানো হয়। প্রশ্ন হচ্ছে এতো পরে কেন।

আর তৃতীয় গোলের সময় ডিবক্সে ফাউলের শিকার হন মোহামেদ সালাহ। যেখানে মিশরের পেনাল্টির দাবি, সেখানে উল্টো কাউন্টার অ্যাটাকে গোল দেন এনজো। অথচ এ ম্যাচেই লঘু ফাউলের অজুহাতে মিশরের দারুণ একটি গোল বাতিল করেন রেফারি। এটি নিয়েও সমালোচনার ঝড় বইছে। 

এতো এতো বিতর্কিত গোলের ভিড়ে, আর্জেন্টিনার এ জয় সেভাবে মহিমা পাচ্ছে না, খোদ সমর্থকদের কাছেই।

টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। শেষ আটে সুইসদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে এ দুই দল।
পারফরম্যান্সের অবনতি চোখে পড়েছে লিওনেল স্কালোনিরও। সেটা কেপ ভার্দে ম্যাচের পরই জানিয়েছিলেন। তখনই ইঙ্গিত দিয়েছিলেন, পরের ম্যাচে একাদশে পরিবর্তন নিয়ে আসবেন। আজ মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একাদশে...
ফিলিস্তিনের জনগণের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমি বলতে চাই, এটা আমাদের জন্য লজ্জার। শুধু আরব বিশ্বের জন্যই নয়, এটা পুরো বিশ্বের জন্যই লজ্জার বিষয়। সবার জন্যই এটা লজ্জার। বিশেষ করে সেইসব...
প্রথমবার নকআউটের টিকিট কেটে ইতিহাস গড়েছে মিশর। আর্জেন্টিনাকে হারিয়ে স্বপ্নযাত্রা চালিয়ে যেতে চায় আফ্রিকান দলটি। আটালান্টা স্টেডিয়ামে আজ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দল দুটি।
মধ্যপ্রাচ্যে আপাতত যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে বড় ধরনের ক্ষতি হলেও, ভেঙে পড়েনি ইরান। বিশ্লেষকরা বলছেন, অঞ্চলটি এখন এক ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে...
রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর–১০ এর চৌরঙ্গী মার্কেটের নিচে এই ঘটনা ঘটে।
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।  
নাগরিক সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার ‘ক্লিন কেয়ার’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে সংস্থাটি। এর মাধ্যমে নগরসেবার নানা সমস্যা নিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর