মনুষ্য সৃষ্ট দুর্যোগে বিপদে সুন্দরবন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম

আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস। তবে, মনুষ্য সৃষ্ট দুর্যোগের কারণে বিপদে বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমূলীয় সুন্দরবন। এই বনের প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিতের তাগিদ গবেষকদের। আর পরিবেশ উপমন্ত্রী বলছেন, স্থানীয়দের সম্পৃক্ত করে বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। শুধু বেঙ্গল টাইগার নয়, হাজারো উদ্ভিদ, মাছ, পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল এখানে। তবে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ঢাল এই বন। 

মিঠাপানির প্রবাহ কমে যাওয়ায় বনের মাটি ও পানির লবণাক্ততা বাড়ছে। এর প্রভাবে, রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ ও বিভিন্ন প্রজাতির পাখিসহ বনের প্রাণী ও উদ্ভিদ নানা সংকটে রয়েছে। সেই সাথে চলছে বন দখল। 

সুন্দরবনের মোহনা এবং নদীগুলোতে পলি জমে প্রতিনিয়ত জাগছে নতুন চর। এর মধ্যে ডিমের চর ও পক্ষির চর অন্যতম। এসব জায়গায় এখন বনায়ন করছে সরকার।

বন্যপ্রাণী গবেষক ড. আলী রেজা খান বলেন, সুন্দরবনের বনাঞ্চলকে আমরা কতটুকু গড়তে দিয়েছি, সেটা ধ্বংস হচ্ছে কি না, এটা দেখতে হবে। যেখানে নতুন চর জাগছে সেখানে প্রাকৃতিকভাবে বন গড়ে উঠছে নাকি, সেখানে বনবিভাগ জোর গাছ লাগিয়ে দিয়েছে। বনবিভাগ সারা জায়গায় ৩–৫ প্রজাতির গাছ লাগিয়েছে,অথচ সারা সুন্দরবনে প্রায় ৪০০ প্রজাতির গাছ আছে।

প্রাকৃতিক দূর্যোগের চাইতেও মানুষ্যসৃষ্ট সমস্যাই সুন্দরবনকে বেশি ঝুঁকিতে ফেলছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবন প্রাকৃতিকভাবে আমাদের সুরক্ষা দিচ্ছে। প্রাকৃতিক নিয়মেই বন ঘুরে দাঁড়াচ্ছে। মনুষ্য সৃষ্ট দুর্যোগে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে। আমরা চেষ্টা করছি সুন্দরবন প্রাকৃতিকভাবে যেন থাকে, নিজের মতো প্রাণপ্রকৃতি যেন বৃদ্ধি পায়। 

সম্প্রতি ফরাসি উন্নয়ন সংস্থার সাথে যৌথভাবে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও বনায়ন পুনরুদ্ধারের জন্য একটি প্রকল্প চালু হয়েছে। 

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি কটেজ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছাড়পত্র না থাকায় এবং সংকটাপন্ন এলাকার ভেতরে অবস্থান হওয়ায় এই ব্যবস্থা। তবে পরিবেশ সংকটাপন্ন এলাকায় ভারী শিল্পকারখানা গড়ে উঠতে...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
আজ বিশ্ব প্রাণী দিবস। এবারের প্রতিপাদ্য–প্রাণীর চোখে বিশ্ব দেখা। পশুপাখির প্রতি সহিংসতার বদলে সংবেদনশীলতা তৈরির জন্য পারিবারিক সংস্কৃতি তৈরির তাগিদ দিচ্ছেন গবেষকেরা। সেই সঙ্গে প্রয়োজন পাঠ্যবইয়ের...
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর