আবারও বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন, পেলেন নতুন দায়িত্ব

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) সাবেক পরিচালক খালেদ মাহমুদ আবারও বোর্ডে ফিরেছেন। সুজনকে এবার বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

এর আগে বিসিবিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ। এর মধ্যে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন তিনি। এবার তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের কাজই আমি করতে পছন্দ করি। কোচিং জীবনের বেশিরভাগ সময়ই আমি ডেভেলপমেন্ট ও বয়সভিত্তিক ক্রিকেটে কাজ করেছি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালেও এই পর্যায়ের ক্রিকেটারদের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি।’

এর আগে ২০২০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ের সময় বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান ছিলেন খালেদ মাহমুদ। বোর্ড ছাড়ার পরও তিনি বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে কোচ হিসেবে কাজ চালিয়ে গেছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘বোর্ড ছাড়ার পরও আমি মূলত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কাজ করেছি। নতুন এই দায়িত্ব আমার জন্য আদর্শ। আশা করি আগামী দুই বছরে ভালো কিছু করতে পারব।’

বিসিবি সূত্রে জানা গেছে, বয়সভিত্তিক ক্রিকেটে তাঁর অবদানের কথা বিবেচনা করেই আবারও বিসিবিতে ফিরিয়ে আনতে আগ্রহী ছিল বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। বিসিবির কর্মকর্তাদের বিশ্বাস, তৃণমূল পর্যায়ে তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে খালেদ মাহমুদ ভালো ভূমিকা রাখতে পারবেন।

৫৪ বছর বয়সী খালেদ মাহমুদ আগের বোর্ডের আমলে আইসিসির একাধিক ইভেন্টে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনা সমর্থকদের একটি অনলাইন প্রচারণা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একটি পিটিশনে স্বাক্ষর সংগ্রহ করছেন তারা। এ পর্যন্ত ওই পিটিশনে স্বাক্ষর...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেনা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
খুলনার পাইকগাছায় রান্না করার পর মাংস রং সবুজ রঙ ধারণ করেছে। পরে কড়াইসহ সেই মাংস ইউএনও অফিস ও থানায় যাওয়া হলো। তবে কেউ এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর