ইরানের স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম

ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে নির্বিচার হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। রয়টার্স জানিয়েছে এ খবর।

জাতিসংঘের তদন্তে স্পষ্ট প্রমাণ মিলেছে গোয়েন্দা তথ্য যাচাই না করেই মিনাব স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

তদন্তকারীদের দাবি, দেশটির মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলায় নিহত হন দেড় শতাধিক বেসামরিক মানুষ, যাদের বড় অংশই ছিল শিক্ষার্থী।

জাতিসংঘের মতে, মিনাব শহরের স্কুলটির পাশাপাশি আরেকটি শহরের ক্রীড়াকেন্দ্রেও আক্রমন করা হয়।

এদিকে জাতিসংঘের অভিযোগ সরকারবিরোধী বিক্ষোভে হত্যাকাণ্ড, নির্যাতন, নির্বিচারে আটক ও জোরপূর্বক গুমের মতো কর্মকাণ্ড চালিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র ও ইরান কেউই এসব অভিযোগের বিষয়ে মন্তব্য করেনি। 

ইরান যুদ্ধ ইস্যুতে অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি। বার্তা...
ইরান যুদ্ধ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনায় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।
সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদির ইয়ানবু শহরের আরামকো তেল স্থাপনা এবং খামিস মুশাইত...
ইরানে ছয় মাসের সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি ডলারে। তাই যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। সামরিক ব্যয় ও অর্থনৈতিক সংকটে...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর