পুরো ম্যাচ বেঞ্চে থাকার পর দলের সঙ্গে অনুশীলন করেননি রোনালদো

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে অস্বস্তিতে পড়েছে পর্তুগাল। সর্বশেষ নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রেখেছিলেন কোচ জর্জ জেসুস। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জেতা ওই ম্যাচে রোনালদোকে এক মিনিটের জন্যও মাঠে নামাননি তিনি।

ওই ম্যাচের পর একদিনের বিশ্রামের পর অনুশীলনে ফিরেছে পর্তুগাল। সেই দলীয় অনুশীলনে ছিলেন না রোনালদো। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

আ বোলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দলীয় অনুশীলন শুরুর প্রায় ৩০ মিনিট আগে মাঠে গিয়েছিলেন রোনালদো। কিন্তু সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেননি ৪১ বছর বয়সী মহাতারকা। উল্টো সতীর্থরা অনুশীলন শুরু করলে তিনি এলেদা স্টেডিয়াম ছেড়ে হোটেলে চলে যান।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দলের সঙ্গে অনুশীলন না করলেও হোটেলে ফেরার পর জিমে বিশেষ অনুশীলন করেন রোনালদো। তবে আল নাসরে খেলা এ তারকা ঠিক কী কারণে দলীয় অনুশীলনে যোগ দেননি, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

পরবর্তীতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন আ বোলাকে জানিয়েছে, অনুশীলনের জন্য প্রয়োজনীয় জিম সরঞ্জাম মাঠে ছিল না বলে রোনালদো সেখানে অনুশীলন করেননি। সে কারণে হোটেলে ফিরে জিমে নিজের মতো অনুশীলন সেরে নেন তিনি।

বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বাধীন কমিশন দেখতে পেয়েছে, ম্যান সিটি বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো...
হেরে গেলেও এ ম্যাচে প্রাপ্তি একেবারে কম নয়! আগের ম্যাচে যেখানে বাংলাদেশ বলে নিজেদের পায়ে রাখতেই হিমশিম খাচ্ছিল, সেখানে সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত ৫০ শতাংশ বল নিজেদের পায়ে রেখেছেন থমাস ডুলির শিষ্যরা।
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
রোনালদোকে না খেলালেও ম্যাচে ঠিকই জয় পেয়েছে পর্তুগাল। জোয়াও ফেলিক্স ও গনসালো রামোসের গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে জেসুসের শিষ্যরা। অন্যদিকে নরওয়ের হয়ে একটি গোল ফিরিয়ে দিয়েছেন আর্লিং হলান্ড।
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর