আর্চারিতে রিকার্ভে সোনা 

৬ বছর পর এশিয়ায় এমন অর্জন বাংলাদেশের

আপডেট : ২০ জুন ২০২৫, ০৪:২৬ পিএম

যেভাবে পুরো টুর্নামেন্টে পারফর্ম করেছেন, তাতে তাঁকে ঘিরে আশায় ছিলেন সবাই। আজ অবশেষে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে কাঙ্ক্ষিত স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে চলমান এশিয়ান কাপ আর্চারিতে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন আলিফ। 

প্রথম সেটে আলিফ ২৮ স্কোর করেন। প্রতিপক্ষ জাপানি আর্চার মিয়াতা করেন ২৭ পয়েন্ট। দ্বিতীয় সেটে আলিফ ২৯ আর জাপানি আর্চার ২৮ করলে বাংলাদেশের স্বর্ণ পদকের সম্ভাবনা বাড়ে।

পরের দুই সেটের একটি জিতলে শেষ সেট প্রয়োজন হতো না আলিফের। কিন্তু বাংলাদেশের আর্চার তৃতীয় ও চতুর্থ সেটে হেরে বসেন। মিয়াতার ২৮ ও ২৭ স্কোরের বিপরীতে আলিফ করেন যথাক্রমে ২৭ ও ২৬। ফলে ৪-৪ সেটে সমতা আসে।

জয়ের পর আলিফ। ছবি: ফেসবুক

পঞ্চম ও শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। আলিফ শেষ সেটে ৩০ এর মধ্যে ২৯ পয়েন্ট সংগ্রহ করেন। জাপানি আর্চার মিয়াতা ২৬ পয়েন্ট পেলে আলিফ শেষ সেট জেতেন। এতে ৬-৪ সেট পয়েন্টে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের সোনা নিশ্চিত হয়।

এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতল বাংলাদেশ। এর আগে ২০১৯ সালে এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ বাংলাদেশের হয়ে সোনা জিতেছিলেন রোমান সানা।

নারী সাফে হ্যাটট্রিক শিরোপার পথে এক ধাপ দূরে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে লাল-সবুজ। রোমাঞ্চকর সেমিতে ইনজুরি টাইমে সাগরিকার গোলে বাজিমাত। 
আর্জেন্টিনা কোচ এটাও জানিয়েছেন, শুধু অভিজ্ঞতার জন্য কাউকে দলে রাখা হবে না। অনুশীলনের সময় কোনো খেলোয়াড়কে শারীরিকভাবে পুরোপুরি ফিট মনে না হলে, তাঁর ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত নিতে প্রস্তুত স্কালোনি ও...
উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
লোডিং...

এলাকার খবর