ফাইটে আহত, সে আঘাতে মৃত্যু ২৮ বছর বয়সী দুই বক্সারের

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:৪৭ এএম

চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলফাস্টে এক বক্সিং ম্যাচে ওয়েলশম্যান নাথান হাওয়েলসের বিপক্ষে লড়াইয়ের সময় আঘাত পান জন কুনি। সেই আঘাতে মস্তিষ্কে রক্তক্ষরণে (ইনট্রাক্রেনিয়াল হেমোরেজ) মারা যান ২৮ বছর বয়সী আইরিশ বক্সার।

সে ঘটনার ছয় মাস পর এবার বক্সিং ম্যাচে আহত হয়ে পরবর্তীতে মারা গেছেন আরও দুই বক্সার। গত ২ আগস্ট ইয়ামাতো হাতার বিপক্ষে রিংয়ে নেমেছিলেন শিগেতোশি কোতারি। সেই ম্যাচে পাওয়া আঘাতে গত শুক্রবার মারা গেছেন জাপানি ২৮ বছর বয়সী বক্সার কোতারি। একই দিন প্রতিযোগিতার আরেক ম্যাচে আহত হন হিরোমাশা উরাকাওয়া। কোতারির মৃত্যুর একদিন পর, গতকাল শনিবার মারা যান ২৮ বছর বয়সী এ বক্সার। জাপানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টোকিওতে অনুষ্ঠিত বক্সিং ম্যাচে আঘাত পেলে সুপার-ফেদারওয়েট বক্সার কোতারিকে হাসপাতালে নেওয়া হয়। কোতারির মস্তিষ্ক ও খুলির সংযোগস্থলে রক্ত জমাট বেঁধেছিল। সেখানে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারও করা হয়েছিল।

জাপান বক্সিং কমিশন জানিয়েছে, ওই ইভেন্টে কোতারিসহ দুজন বক্সারের মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হয়েছে। কোতারি তো ইয়ামাতো হাতার বিপক্ষে ম্যাচে আঘাত পেয়েছেন। আর ইয়োজি সাইতোর বিপক্ষে লড়াইয়ে আঘাত পান হিরোমাশা উরাকাওয়া। পরে হিরোমাশার ক্র্যানিওটমি অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত দুজনের কেউই আর জীবনযুদ্ধে টিকে থাকতে পারেননি। কোতারি ও হিরোমাশার মৃত্যুতে বিশ্ব বক্সিং সংস্থা (ডাব্লিউবিও) এবং বিশ্ব বক্সিং কাউন্সিলসহ (ডাব্লিউবিসি) বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

ডাব্লিউবিসির সভাপতি মরিসিও সুলাইমান বলেছেন, ‘এমন মৃত্যুতে গভীরভাবে শোকাহত। রিংয়ের এ দুর্ঘটনা নিয়ে আমাদের আরও গবেষণা চালিয়ে যেতে হবে। কীভাবে বক্সিংকে আরও নিরাপদ করা যায়, তা খুঁজে বের করে সেটা বাস্তবায়ন করতে হবে। জাপানিজ বক্সিং সম্প্রদায় ও তাঁর (কোতারি) পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।’

যে ম্যাচে কোতারি আহত হয়েছিলেন, অরিয়েন্টাল অ্যান্ড প্যাসিফিক বক্সিং ফেডারেশন (ওপিবিএফ) সুপার-ফেদারওয়েট শিরোপার লড়াইয়ের ওই ম্যাচে ইয়ামাতো হাতার সঙ্গে ড্র করেছিলেন কোতারি। জাপানি এ সদ্য প্রয়াত বক্সার দুই হারের বিপরীতে দুই ড্র ও আটটি ম্যাচে জিতেছেন।

হিরোমাশা উরাকাওয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডাব্লিউবিও লিখেছে, ‘এই কঠিন সময়ে আমরা তাঁর (হিরোমাশা) পরিবার, বন্ধুবান্ধব ও জাপানিজ বক্সিং সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাই।’

ডাব্লিউবিসি এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘ডাব্লিউবিসি ও এর সভাপতি মরিসিও সুলাইমান অপূরণীয় এ ক্ষতিতে গভীর শোক প্রকাশ করছে। তাঁর বন্ধুবান্ধব ও পরিবার যেন কঠিন সময় কাটিয়ে উঠতে পারেন, সে প্রত্যাশা করছে।’

ম্যাচ শেষ করে ফিরছিলেন দলের সঙ্গে। তবে এই ফেরা যে শেষ ফেরা হবে তা কে-ই বা জানত। ঘানা প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার পথে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন ডমিনিক ফ্রিমপং।
দীর্ঘদিন ধরেই হৃদরোগ ও ভার্টিগোজনিত সমস্যায় ভুগছিলেন শামিমা মিমু। কয়েকমাস আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় হাঁটাচলা ও মানুষ চিনতে সমস্যায় পড়ছিলেন তিনি। পরে কিছুটা সুস্থ হলেও শেষ পর্যন্ত না...
ওই দুর্ঘটনায় ডানহাতি এ ব্যাটসম্যানের জীবন সংকটাপন্ন অবস্থায় যায় এবং তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর চলে যান কোমায়। সেই থেকে পেরিয়ে যায় সাত বছর। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। দীর্ঘ সাত বছর কোমায়...
পিছিয়ে নেই নেই জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটনদাস, ইমরুল কায়েসসহ আরও অনেকেই।
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর