আসুন, আজ প্রাণ খুলে হাসি

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৩:১৭ পিএম

আজ ‘লেটস লাফ ডে বা আসুন হাসি’ দিবস। প্রতিবছর ১৯ মার্চ নানা আয়োজনে আমেরিকায় দিবসটি পালিত হয়। তবে সোশ্যাল মিডিয়ার বদৌলতে বিভিন্ন দেশের মানুষের মধ্যেই লেটস লাফ ডে নিয়ে আগ্রহ বাড়ছে। দিনটি ঘিরে মজার সব মিম আর ভিডিও শেয়ার করছেন অনেকে।

হাসি আমাদের সহজাত ব্যাপার হলেও এর আছে দারুণ সব উপকারিতা। ইংরেজিতে তো প্রবাদই আছে, ‘লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন’। প্রাণ খুলে হাসলে হৃদযন্ত্র আর ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, প্রাণ খুলে হাসলে যে কারও দুশ্চিন্তা আর মানসিক অবসাদ দূর হয়। আসুন হাসি দিবসে হাসির কয়েকটি উপকারিতা যেনে নেওয়া যাক।

হার্ট ভালো রাখে
হাসি হার্ট ভালো রাখতে সহায়তা করে। এক গবেষণায় দেখা গেছে, যাদের হৃদরোগ আছে তারা অন্যদের চাইতে কম হাসেন। এছাড়া সাধারণ জীবনে তাদের হিউমার বা রসবোধও কম থাকে। রসবোধ হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
প্রাণখোলা হাসি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাসি শরীরে স্ট্রেস হরমোনের উৎপাদন কমিয়ে দেয় এবং রোগ প্রতিরোধক শ্বেত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে। এছাড়া পুরো শরীরে অক্সিজেন সরবারহ ঠিক রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

সম্পর্ক ঘনিষ্ট করে
হাসি মানুষের সম্পর্ক ঘনিষ্ট করে। রাগ ও দুশ্চিন্তা কমিয়ে কঠিন সময়ে মানসিক চাপ কমাতে পারে। দুজন মানুষ একসঙ্গে প্রাণ খুলে হাসতে পারলে, দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ার আশঙ্কা বেশ কমে। সম্পর্কের জটিলতায় সমাধান খুঁজে পেতে সাহায্য করে হাসি।

প্রতীকী ছবিটি পেক্সেলস থেকে নেওয়ামানসিক চাপ কমায়
মানসিক চাপ কমায় হাসি। বর্তমানে স্ট্রেস বা মানসিক চাপ অন্যতম একটি সমস্যা। মানসিক চাপ উপশম করে হাসি। প্রাণখোলা হাসি পুরো শরীরের অক্সিজেন সরবারহ করে মানসিক চাপ কমাতে সহায়তা করে।

বিষণ্ণতা কমায়
হাসি বিষণ্নতা কমায়। গবেষকদের মতে, হাসি বিষণ্নতা কমানোর ওষুধ হিসেবে কাজ করে। যারা বেশি হাসেন তাদের বিষণ্নতা ও দুশ্চিন্তা কম থাকে। ফলে হারানো আত্মবিশ্বাসও ফিরে আসে। 

তথ্যসূত্র: ল্যানসেট, রয়টার্স, এনসিবিআই, গার্ডিয়ান

বাবার সঙ্গে ঝগড়া করে রেজর গিলে ফেলেন ছেলে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে বের করা হয়েছে রেজর। সম্প্রতি এ ঘটনাটি ঘটে ভারতের দিল্লিতে। 
খিদে পেলে খান ছুরি, নেইল কাটার, চাবির রিং! শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনা সত্যি। সম্প্রতি ভারতের বিহারের এক যুবকের পাকস্থলী থেকে বের করা হয় ছোট ছুরি, নেইল কাটার আর চাবির রিং। অস্ত্রোপচারের আগে...
এমন একটি শান্ত–নিরীহ, পরিশ্রমী, অনুভূতিপ্রবণ প্রাণিকে নিয়ে মানুষ কেন হাসাহাসি করে, সেটিই বরং বিস্ময়ের। তাই রাজিক আর্ক নামের এক মার্কির বিজ্ঞানী ভাবলেন, গাধার এসব পরিশ্রমের স্বীকৃতি দেওয়া দরকার।...
পর্যাপ্ত ঘুম শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষকে দিনে অন্তত ৮ ঘণ্টা ঘুমাতে হয়। বর্তমান সময়ে ঘুম–সংক্রান্ত অনেক রোগ যেমন দীর্ঘস্থায়ী ঘুমের অভাব এবং ঘুমের ব্যাঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব উচ্চ...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর