অফিসেই ঘুমাতে পারবেন এই ৬ উপায়ে!

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৯:০০ পিএম

পর্যাপ্ত ঘুম শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষকে দিনে অন্তত ৮ ঘণ্টা ঘুমাতে হয়। বর্তমান সময়ে ঘুম–সংক্রান্ত অনেক রোগ যেমন দীর্ঘস্থায়ী ঘুমের অভাব এবং ঘুমের ব্যাঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, বিষণ্নতা, হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ অনেক গুরুতর সমস্যার ঝুঁকি দেখা দিচ্ছে।

ঘুম আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিদিন আমাদের ঘুমাতেই হয়, তা যত ঘণ্টাই হোক। খাওয়া বাদ দিলেও ঘুমটা বাদ দেওয়া যায় না। 

এই ঘুমের ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য প্রতি বছর মার্চের দ্বিতীয় শুক্রবার বিশ্ব ঘুম দিবস পালিত হয়। ঘুম–সংক্রান্ত এই সমস্যাগুলো এড়াতে ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি ২০০৮ সালে প্রথমবারের মতো ঘুম দিবস শুরু করে। এখন বিশ্ব ঘুম দিবস ৮৮টির বেশি দেশে পালিত হয়।

প্রতি বছর বিশ্ব ঘুম দিবসের একটি ভিন্ন থিম থাকে। এ বছর বিশ্ব ঘুম দিবসের থিম ‘বৈশ্বিক স্বাস্থ্যের জন্য ঘুমের সমতা’।

ঘুম দিবস নিজের মতো কাটাতে আপনি সবচেয়ে সহজে যেটা করতে পারেন, তা হচ্ছে ঘুমিয়ে পড়ুন। ঘুমপ্রেমীরা পারলে কাজ থেকে ছুটি নিন। যতক্ষণ ইচ্ছা ঘুমান। আর তা সম্ভব না হলে অন্তত ২০ মিনিটের জন্য ঘুমিয়ে নিন। ওঠার পরে সতেজ অনুভূতি হলে বুঝতে হবে, এই ঘুমটা সত্যিই আপনার দরকার ছিল। 

ঘুম দিবস পালনের জন্য আর কিছুই করা লাগবে না। তবে অফিসে থাকলে কীভাবে ঘুমাবেন?

সেই প্রশ্নেরও সমাধান দিয়ে দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি এক্সের ভিডিও শেয়ার করে। তাতে দেখা যায়, চারটি উপায়ে আপনি চাইলে অফিসেও ঘুমাতে পারেন।

এর মধ্যে সবচেয়ে সহজ উপায় হতে পারে ডেস্কে বসেই হালকা ঘুমিয়ে নেওয়া। এ জন্য আপনি মাথার একপাশে হাত থেকে চোখ বুজে ঘুমিয়ে নিতে পারেন। এতে বাকিদের মনে হতে পারে আপনি গভীর চিন্তায় নিমগ্ন। এ ছাড়া আপনি চাইলে চেয়ারে হেলান দিয়েও একটু ঘুমিয়ে নিতে পারেন।

এ ছাড়া অফিসের নিরব জায়গায় দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারেন। ঘুমাতে পারেন কম ব্যবহৃত হয় এমন সিঁড়িতেও। মিটিংয়ের কথা বলে কনফারেন্স রুমে গিয়ে ঘুমাতে পারেন একটু। এ ছাড়া ওয়াশরুম তো রয়েছেই।  

অনেক সময় জীবনে এমন অবস্থা আসে। যাই বলছেন, যাই লিখছেন, বা যাই করছেন, তাতেই গণ্ডগোল বেঁধে যাচ্ছে। লেখার বিষয়টা এল, কারণ যুগ তো এখন ফেসবুক–টুইটারের। ওতে ঝামেলা বরং আরও বেশি। আর এভাবে যখন একের পর...
উবার কিংবা পাঠাওতে কোথাও যাওয়ার সময় বিচিত্র অভিজ্ঞতা হয় অনেকের। আর সেসব ঘটনা শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ভারতের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করলেন তিক্ত এক অভিজ্ঞতা।...
এমন একটি শান্ত–নিরীহ, পরিশ্রমী, অনুভূতিপ্রবণ প্রাণিকে নিয়ে মানুষ কেন হাসাহাসি করে, সেটিই বরং বিস্ময়ের। তাই রাজিক আর্ক নামের এক মার্কির বিজ্ঞানী ভাবলেন, গাধার এসব পরিশ্রমের স্বীকৃতি দেওয়া দরকার।...
হাসি আমাদের সহজাত ব্যাপার হলেও এর আছে দারুণ সব উপকারিতা। ইংরেজিতে তো প্রবাদই আছে, ‘লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন’। প্রাণ খুলে হাসলে হৃদযন্ত্র আর ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে,...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর