গালি কিংবা উপহার—দিনটা আজ গাধার

আপডেট : ০৮ মে ২০২৪, ০৩:১৯ পিএম

জীবনে একবার হলেও ‘গাধা’ বলে গালি খায়নি, এমন মানুষ অন্তত বঙ্গদেশে বিরল। এ দেশে গাধা যেমন তুচ্ছ–তাচ্ছিল্যের সমার্থক, তেমনটি গাধা নিয়ে আছে প্রচুর হাস্য–কৌতুকও।

গাধা অত্যন্ত নিরীহ ও ভারবাহী প্রাণি হিসেবে পরিচিত। তাই নিরীহ মানুষদেরও ‘গাধা’ বলে গালি দেওয়া হয়। তুচ্ছতাচ্ছিল্য করা হয়। হুমায়ূন আহমেদের নাটক নক্ষত্রের রাতে অভিনেতা আবুল হায়াতের মুখে ‘গাধার বাচ্চা গাধা’ সংলাপটি বেশ জনপ্রিয় হয়েছিল।

নাটক–সিনেমায় যেমন গাধা চরিত্র রয়েছে, তেমনি উপন্যাসেও রয়েছে গাধা চরিত্র। যেমন জর্জ ওরওয়েলের বিখ্যাত উপন্যাস অ্যানিমেল ফার্মে ‘বেঞ্জামিন’ নামে একটি গাধা রয়েছে। সেও ছিল অলস এবং বিদ্রোহ করতে নারাজ।

‘গাধার খাটুনি’ নামে আছে প্রবাদ। যখন অসম্ভব পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পাওয়া যায় না, তখন অনেকেই বলেন, গাধার খাটুনি খাটলাম। আবার বোকামি অর্থেও বলা গাধাকে তুলনা করে রয়েছে প্রবাদ। যেমন—‘গাধা জল ঘোলা করে খায়।’

গাধা নিয়ে এত নেতিবাচক কথাবার্তা প্রচলিত থাকলেও গাধা মোটেও এতটা অবহেলা পাওয়ার মতো প্রাণি নয়। শত শত বছর ধরে মানুষকে সেবা দিয়ে আসছে গাধা। যখন বিদ্যুৎ বা বাষ্পশক্তির উদ্ভাবন হয়নি, তখন মানুষ শক্তি উৎপাদনের নানা কাজে গাধাকে ব্যবহার করেছে। গাধার হাঁটার ক্ষমতা অবিশ্বাস্য। ঘণ্টায় ৩১ মাইল হাঁটতে পারে গাধা। 

গাধার স্মৃতি শক্তিও অবাক করার মতো। প্রাণি গবেষকেরা বলছেন, কোনো পথ দিয়ে একবার গেলে সেই পথ মনে রাখতে পারে গাধা। তার আছে প্রখর অনুভূতি। সঙ্গীকে তার কাছ থেকে সরিয়ে নিলে সে কষ্ট পায়।

এমন একটি শান্ত–নিরীহ, পরিশ্রমী, অনুভূতিপ্রবণ প্রাণিকে নিয়ে মানুষ কেন হাসাহাসি করে, সেটিই বরং বিস্ময়ের। তাই রাজিক আর্ক নামের এক মার্কির বিজ্ঞানী ভাবলেন, গাধার এসব পরিশ্রমের স্বীকৃতি দেওয়া দরকার। মানুষের সেবায় গাধার অবদানকে সম্মান জানানো উচিত। এসব উদ্দেশ্যে তিনি ফেসবুকে একটি গ্রুপ খোলেন। এরপর ২০১৮ সাল থেকে গাধা দিবস পালন শুরু হয়। আজ ৮ মে, গাধা দিবস।

আপনি চাইলেই আজকের দিনে গাধাকে সম্মান জানাতে পারেন। দিতে পারেন আপনার প্রিয় মানুষকে একটি গাধা উপহার। না, না, হাসবেন না। মাত্র বছর দুয়েক আগেই এমন কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার আজলান শাহ। তিনি বিয়ের দিন তাঁর নববধূঁ বরিষা জাভেদকে একটি গাধা উপহার দিয়েছিলেন। কারণ বরিষা গাধা পছন্দ করেন।

তথ্যসূত্র: ডেজ অব দ্য ইয়ার, দ্য কুইন্ট, ডাউন টু আর্থ ও এনডিটিভি

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
অনেক সময় জীবনে এমন অবস্থা আসে। যাই বলছেন, যাই লিখছেন, বা যাই করছেন, তাতেই গণ্ডগোল বেঁধে যাচ্ছে। লেখার বিষয়টা এল, কারণ যুগ তো এখন ফেসবুক–টুইটারের। ওতে ঝামেলা বরং আরও বেশি। আর এভাবে যখন একের পর...
ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ। একজন চালান টেসলা, স্টারলিংক, মাঝে মাঝে আবার আকাশে রকেটও পাঠান। অন্যদিকে আরেকজন ফেসবুক খুলে দুনিয়ার মানুষকে আক্ষরিক অর্থেই পাগল বানিয়ে ফেলেছেন। প্রতিনিয়ত তাঁরা...
সাধারণত কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য আমেরিকায় ৯১১ জরুরি সেবা নম্বরে কল দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসে উদ্ধারকর্মী কিংবা পুলিশ। তাই বলে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৯১১ নম্বরে চার বছরের শিশুর ফোন...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর