বৃদ্ধাশ্রমে প্রেমের পর বিয়ের পিঁড়িতে, কনের বয়স ১০২-বরের ১০০

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পিএম

বয়স বেশি হয়ে গেলে নাকি বিয়েতে মানা ! এ নিয়ে ‘বুড়ো বয়সে ভীমরতি’ ধরনের অনেক বাগধারারই প্রচলন আছে আমাদের সমাজে। কিন্তু এসব নিয়ম, কথাবার্তাকে থোড়াই কেয়ার করে সবচেয়ে বেশি বয়সে বিয়ে করে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের নাগরিক বার্নি লিটম্যান (১০০) এবং মার্জোরি ফিটারম্যান (১০২)! তাঁদের দুজনের মোট বয়স ২০২ বছর ২৭১ দিন। 

গত ৩ ডিসেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, ফিলাডেলফিয়ার শতবর্ষী এই দম্পতির প্রেমের গল্প ফিলাডেলফিয়ার একটি বৃদ্ধাশ্রম থেকে থেকে শুরু হয়। নয় বছর আগে তাঁদের দেখা হয় এবং দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৯ মে এই দম্পতি বিয়ে করেন। 
 
বার্নি এবং মার্জরি উভয়ই ছয় দশক ধরে সঙ্গীহীন ছিলেন। তরুণ বয়সে তাঁরা একসঙ্গে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেন। তবে তখন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না।  বার্নি পেশায় একজন প্রকৌশলী ছিলেন। অন্যদিকে মার্জোরি ছিলেন একজন শিক্ষক।     

বার্নিয়ের নাতনি জেউইশ ক্রনিকল বলেন, ‘আমার ১০০ বছর বয়সী দাদা তাঁর ১০২ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন! তাঁরা একটি বৃদ্ধাশ্রমে একই তলায় থাকতেন। তাঁরা দুজনই ৬০ বছরের বেশি সময় ধরে সঙ্গীহীন ছিলেন।’ 

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
এক ঘণ্টা শুধু পিঠ চুলকোলেই মিলছে ১২ হাজার টাকা! স্পা ও স্টুডিওগুলোতে নতুন এই ওয়েলনেস পরিষেবার চাহিদা তুঙ্গে। আরাম ও মানসিক স্বস্তির জন্য মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিঠ চুলকাচ্ছেন।
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
গাজীপুরের বানিয়ারচালা এলাকায় দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারসফট পিস্তল, তিনটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ জাহিদ হাসান নামে এক কিশোর গ্যাং লিডারকে আটক করেছে র‍্যাব। সোমবার বিকেলে এক সংবাদ...
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার প্রধান সড়কে এক নারীর কানের দুল ছিনতাই করে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হয়ে অজ্ঞাতনামা (৩৩) এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ীর মূল সড়কে এ ঘটনা হয়। 
জরুরি প্রয়োজনে কোনো জামানত ছাড়াই বিভিন্ন অ্যাপে মাত্র পাঁচ মিনিটে পাওয়া যাচ্ছে ঋণ। শুনতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু আপনি কি জানেন, এই অ্যাপগুলোর আড়ালে কাজ করছে এক ভয়ংকর ব্ল্যাকমেইল চক্র?...
সরকারি ক্রয় বিধিমালা মেনে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে ২ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়...
লোডিং...

এলাকার খবর