মাত্র ১০ ডলারে বিক্রি হবে ৯৬ রুমের মোটেল! 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ পিএম

মাত্র ১০ ডলারে বিক্রি করা হবে ৯৬ কক্ষের একটি মোটেল। শুনতে অবাক লাগলেও এই সুবর্ণ সুযোগ মিলছে যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভার শহরে। তবে এমন নামমাত্র মূল্যে মোটেলটি কিনতে জুড়ে দেওয়া হয়েছে একটি শর্ত। ভবনটি সংস্কার করে গৃহহীনদের জন্য দীর্ঘমেয়াদী আবাসনে রূপান্তর করার শর্তেই মিলবে ভবনটির মালিকানা।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, মাইল হাই সিটি হিসেবে পরিরিচত ডেনভারের প্রশাসনের অধীনে রয়েছে মোটেলটি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ডেনভার প্রশাসন প্রায় ৯০ লাখ ডলারে কিনেছিল এটি। এখন কর্তৃপক্ষ এমন একজন ক্রেতা খুঁজছেন যিনি স্থাপনাটিকে গৃহহীনদের জন্য আবাসন সুবিধায় রূপান্তর করতে ইচ্ছুক।

দ্য ডেনভার পোস্টের তথ্য অনুসারে, বাড়িটি নামমাত্র মূল্যে বিক্রি হওয়ার সুযোগ থাকলেও এটি সবার জন্য নয়। ভবনটির জন্য বড় পরিসরে সংস্কার প্রয়োজন। কাঠামোগত মেরামত যেমন, হাঁটার পথ, রেলিং এবং বৈদ্যুতিক ব্যবস্থার কাজ সম্পূর্ণ সংস্কার করতে হবে। এ জন্য বিশাল অঙ্কের অর্থায়ন প্রয়োজন হতে পারে।  

বিক্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো– নতুন মালিককে অন্তত ৯৯ বছর ধরে সীমিত ভাড়ার আবাসন হিসাবে ভবনটি পরিচালনা করতে হবে। ২১২৫ সাল পর্যন্ত নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য আশ্রয়স্থল হিসেবে থাকতে হবে, যা অসহায়দের জন্য দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিত করবে।

ডেনভার সিটি কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে মোটেলটি বিক্রি হবে। সম্ভাব্য ডেভেলপারদের সঙ্গে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান চূড়ান্ত হয়নি।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অতিরিক্ত মাত্রার সোডিয়াম ব্রোমাইড...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর