মাঠে তন্ত্রমন্ত্রের সাধনা, ভয়ে পালালেন ক্রিকেটাররা

আপডেট : ২৯ জুন ২০২৫, ১১:৪০ এএম

খেলার মাঠে কুসংস্কারের ছায়া নতুন কিছু নয়, তবে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে ঘটে গেল একেবারে ব্যতিক্রমী এক ঘটনা। তন্ত্রমন্ত্রের ছায়ায় বন্ধ হয়ে গেল একটি ক্রিকেট টুর্নামেন্ট।

স্থানীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার অনন্তপুর জেলার সত্য সাই এলাকার নাল্লা চেরুভু মণ্ডলের মাঠে চলছিল একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের চতুর্থ দিন হঠাৎ করেই খেলা বন্ধ হয়ে যায়, কারণ মাঠে এসে উপস্থিত ক্রিকেটাররা দেখতে পান—চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লেবু, ডিম এবং কালোজাদুর নানা নকশা। এসব দেখে আতঙ্কে মাঠ ছেড়ে পালান খেলোয়াড়রা।

আয়োজকরা বিষয়টি তদন্তে গেলে জানা যায়, ইচ্ছাকৃতভাবেই টুর্নামেন্ট বন্ধ করতে কেউ এসব তান্ত্রিক কর্মকাণ্ড চালিয়েছে। পরে একজন তান্ত্রিক ধরা পড়েন, যিনি এর আগেও একই এলাকায় একাধিকবার এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এমনকি একটি মোবাইল ফোনের দোকানেও।

যদিও কেন তিনি বারবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জ্বালানি রূপান্তরে সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’।...
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর