বিপদে নারীরা নিরাপত্তা পাবেন যেভাবে

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম

বর্তমানে নারী ও কন্যা নির্যাতনের মাত্রা বেড়েছে। প্রায় প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে নারীরা। এ ক্ষেত্রে শিশু, তরুণ, মাঝ বয়সী কেউ বাদ যাচ্ছে না। নারীর প্রতি সহিংসতা শুধু নারীর ইস্যু নয়, এটি একটি সামাজিক সমস্যা। এই সমস্যা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

আমাদের দেশে বেশিরভাগ ভুক্তভোগী নারীরা জানেন না, নির্যাতনের শিকার হলে কী করবেন? কিন্তু দেশে নারী নির্যাতন প্রতিরোধে আছে বিভিন্ন মাধ্যম। যেখান থেকে নারীরা সহযোগিতা পেতে পারেন।

পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্তা, যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। দেশের যেকোনো স্থানে নারী নির্যাতনের ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। এ হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। হটলাইন নম্বরসমূহ হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।

গণপরিবহনে মোবাইল অ্যাপ ‘HELP’

গণপরিবহনে নারীদের নিরাপত্তার সহায়তার জন্য ‘HELP’ (Harassment Elimination Literacy Program) নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপে দেওয়া নারীর প্রতি যে কোনো সহিংসতার ঘটনা প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়েছে—এই মোবাইল অ্যাপের মাধ্যমে ঢাকা মহানগরীর গণপরিবহনে কোনো নারী সহিংসতার শিকার হলে-তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, জরুরি সেবা নিতে পারবেন এবং ঘটনাটি রিপোর্ট করতে পারবেন। সম্প্রতি এই অ্যাপের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে এই প্রকল্প রাজধানীর বছিলা থেকে সায়েদাবাদ সড়কে বাস্তবায়ন করা হবে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ পর্যন্ত চলাচলকারী বাসে কিউআর কোড স্থাপন ও এই অঞ্চলে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহিংসতার শিকার নারীরা এই সেবা নিতে পারবেন।

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন

২০২০ সালের ১৬ নভেম্বর পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন যাত্রা শুরু করে। ‘নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিতকরণ’ করতে এ পরিষেবাটি চালু হয়েছিল। সাইবার স্পেসে নারীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগীকে প্রযুক্তিগত ও আইনি সহায়তা দেওয়া এবং সাইবার নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করাই এ সেবার মূল উদ্দেশ্য। ভুক্তভোগী নারীরা যাতে সহজেই তাদের হয়রানির বিষয়টি জানাতে যোগাযোগ করতে পারেন সে জন্য এ সার্ভিসের একটি হটলাইন নম্বার (০১৩২০-০০০৮৮৮) রয়েছে। এছাড়া, তাদের সমস্যা পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এর ফেসবুক পেজে মেসেজ পাঠিয়ে এবং ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেও জানাতে পারেন। তবে, অভিযোগ করার ক্ষেত্রে ফোনালাপের রেকর্ড, মেসেজের স্ক্রিনশট, বিভিন্ন আলামতের স্ক্রিনশট, লিংক, অডিও বা ভিডিও ফাইল সংগ্রহে রাখা প্রয়োজন।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল (১০৯)

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের নম্বর ১০৯। এটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত একটি সেবা। যে কোনো নারী নির্যাতনের শিকার হলে সঙ্গে সঙ্গে এই নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারেন। বিনা খরচে ১০৯ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা সহায়তা নিতে পারবেন

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর