বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র স্বর্ণকুমারী দেবী

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:০১ এএম

স্বর্ণকুমারী দেবী ১৮৫৫ সালের ২৮শে আগস্ট জোড়াসাকোঁর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর এর দশম সন্তান ছিলেন। তাঁর সাহিত্য প্রতিভা ছিল বিচিত্রমুখী। উপন্যাস, কবিতা, নাটক, গল্প-সাহিত্য সব ক্ষেত্রে ছিল তাঁর বিচরণ। তিনি ছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল এক নক্ষত্র।

ঠাকুর পরিবারের নারীদের মধ্যে অন্যতম ছিলেন স্বর্ণকুমারী দেবী। রবীন্দ্রনাথের ভগিনী স্বর্ণকুমারী নিজের প্রতিভায় উজ্জ্বল হয়ে উঠেছিলেন। উপন্যাস, কাব্য, নাটক, ছোটগল্প, গীতিনাট্য ও প্রবন্ধ, সাংবাদিকতাসহ সব ক্ষেত্রেই তিনি স্বাক্ষর রেখে গেছেন। পারিবারিক রীতি অনুযায়ী মাত্র তেরো বছর বয়সে তাঁর বিয়ে হয়‌ ডেপুটি ম্যাজিস্ট্রেট জানকীনাথ ঘোষালের সঙ্গে। তিন সন্তানের জন্মের পর ১৮ বছর বয়সে তিনি উপন্যাস রচনায় হাত দেন।

স্বর্ণকুমারী দেবীর উপন্যাসগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়—ঐতিহাসিক উপন্যাস ও সামাজিক উপন্যাস। তাঁর ঐতিহাসিক উপন্যাস রয়েছে তাঁর 'দীপনির্বাণ', 'ফুলের মালা', 'মিবার-রাজ' এবং 'বিদ্রোহ' প্রভৃতি উপন্যাস। আর সামাজিক উপন্যাসগুলির মধ্যে রয়েছে 'ছিন্ন মকুল', 'হুগলীর ইমামবাড়ি', ‘স্নেহলতা’ ও 'কাহাকে'।

লেখক থেকে সম্পাদকে উত্তীর্ণ হতেও বেশি সময় লাগেনি তাঁর। একসময় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আর কাদম্বরী দেবীকৃত ‘ভারতী’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন স্বর্ণকুমারী দেবী। তিনবার তাঁকে সম্পাদক হতে হয়েছিল। প্রথমবার এগার বছরের জন্য, এর পরেরবার আট বছরের জন্য এবং শেষেরবার দুই বছরের জন্য তিনি সম্পাদক হন। সব মিলে একুশ বছর তাঁর সম্পাদনায় সমৃদ্ধ হয়, ‘ভারতী’ পারিবারিক সাহিত্যপত্রিকা।

স্বর্ণকুমারী দেবীর উদ্যোগে ১৮৯৬ সালে লেখাপড়া না জানা কুমারী মেয়ে আর স্বামীহারা নারীদের লেখাপড়ার দায়িত্ব নিতে প্রতিষ্ঠিত হয় ‘সখি সমিতি’। এই সমিতির পক্ষ থেকে বিভিন্ন বাড়ির অন্তঃপুরের নারীদের লেখাপড়ার মাধ্যমে স্বনির্ভর করে তোলা হত। এমনকি তাঁদের থাকা খাওয়ার সব দায়িত্ব নিত ‘সখি সমিতি’। পাশাপাশি অনাথ শিশুদেরও দায়িত্ব নিত এই সমিতি।

স্বর্ণকুমারী দেবী তিন শতাধিক গানের রচয়িতা। ঠাকুরবাড়ির সদস্যদের মধ্যে গান রচনা ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পর স্থান ছিল স্বর্ণকুমারী দেবীর। ১৯২৯ সালে তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সভাপতিত্ব করেন। ১৯২৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বর্ণকুমারী দেবীকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ দিয়ে সম্মানিত করে। ১৯৩২ সালের ৩ জুলাই তিনি মারা যান।

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর