'আমি সরকারপ্রধান থাকলে পুতিনকে গ্রেপ্তার করা হবে না'

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ এএম

আগামী বছরের জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। সেখানে গেলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

ভারতে চলমান জি-২০ সম্মেলনের সাইডলাইনে সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট এ কথা জানান। 

ব্রাজিলের প্রেসিডেন্ট জানান, ২০২৪ সালের জি-২০ সম্মেলনের আগে রাশিয়ায় গিয়ে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন লুলা। 

তিনি বলেন, আমার মনে হয় পুতিন সহজে ব্রাজিলে যেতে পারেন। আমি আপনাকে বলতে পারি যে, যতক্ষণ আমি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি আর তিনি (পুতিন) যদি আসেন তাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে না। 

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন না পুতিন। ভারতে চলমান জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।

আইসিসি তার বিচারিক ক্ষমতা শুধু সেসব দেশে প্রয়োগ করতে পারে, যে দেশগুলো এই আদালত গঠন করতে চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তিটি রোম সংবিধি নামে পরিচিত। রাশিয়া এই সংবিধিতে স্বাক্ষর করেনি। তবে ব্রাজিল রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ। কিন্তু লুলার এই মন্তব্যের পর তার কার্যালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

কানাডার সাবেক সংসদ সদস্য (এমপি) ইঙ্কি মার্ককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাঁর বাড়ি থেকে চার শতাধিক বন্দুক, বিপুল গোলাবারুদ এবং একটি প্রাচীন কামান উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাওয়া গেছে কয়েক লাখ...
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেনই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। ইউক্রেনীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্টের প্রধান ডেনিস স্টিলারম্যান এই দাবি করেছেন। তাঁর মতে, যুদ্ধবিরতির পর...
তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন চলার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এক সপ্তাহের কম সময়ে এটি তৃতীয় হামলার ঘটনা। শহরের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে দেওয়া...
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি রাতের বাজারে অভিযানে বাংলাদেশিসহ ২০০ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর