ইসরায়েলকে বিমান ও জাহাজ দেবে যুক্তরাজ্যও

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম

ফিলিস্তিনি স্বাধীনতাকামী স্বশস্ত্র গোষ্ঠী হামাসকে ঠেকাতে আমেরিকার পর এবার ইসরায়েলকে বিমান ও জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এই তথ্য জানানো হয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলে পাঠাতে যাওয়া বিমানটি একটি নজরদারি বিমান। আর দুটি রয়্যাল জাহাজ পাঠানো হবে। এই দুটি জাহাজ ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শুক্রবার থেকেই পিএইট নামের নজরদারি বিমান কার্যক্রম শুরু করবে। এর কাজ হবে, হামাসের তৎপরতা পর্যবেক্ষণ করে মূল বাহিনীকে জানানো। কোত্থেকে হামাসের কাছে অস্ত্র আসছে, তাও এই বিমানের মাধ্যমে চিহ্নিত করা হবে। 

এ ছাড়া ইসরায়েলে আরও বেশ কয়েকটি নজরদারি সরঞ্জাম, নৌবাহিনীর সদস্য পাঠাবে যুক্তরাজ্য। এসব অস্ত্র পাঠানোর পর হামাসের বাহিনী আর হামলা করার সাহস পাবে না বলেই মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 

পরিকল্পনায় জানানো হয়, নজরদারি বিমান ও দুইটি রয়্যাল জাহাজ ছাড়াও মানবিক সহায়তার জন্য আগামী সপ্তাহে রয়্যাল নেভি টাস্ক গ্রুপ পাঠাবে যুক্তরাজ্য।

ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় বলছে, আপাতত দক্ষিণাঞ্চলে হলেও এই যুদ্ধবিরতি লেবাননজুড়ে...
প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে। অস্ত্র গবেষণা,...
লেবাননের প্রায় ৯০০ বছর পুরোনো বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একে দক্ষিণ লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বড় অগ্রগতি হিসেবে দাবি করা হয়েছে।...
অকাস জোটের আওতায় পানির নিচে পরিচালিত মানববিহীন ড্রোন প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ ঘোষণা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর