জলবায়ু ও ইউক্রেন ইস্যুতে মতৈক্য ছাড়াই শেষ হচ্ছে জি–২০ সম্মেলন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১১:৪৮ এএম

জলবায়ু সঙ্কট মোকাবিলা ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে কোনো ধরনের মতৈক্যে পৌঁছাতে পারেননি শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর নেতারা। গতকাল সোমবার থেকে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে শুরু হয়েছে দুই দিনের জি–২০ শীর্ষ সম্মেলন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সম্মেলনের শুরুর দিনে বিশ্বনেতারা তাঁদের আলোচনায় জলবায়ু ইস্যুকে প্রাধান্য দেননি। বরং তাঁরা ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা নিয়ে বেশি আলোচনা করেছেন।

এ আগে জাতিসংঘ বিশ্বের ধনী অর্থনীতির এ দেশগুলোর নেতাদের প্রতি আজারবাইজানে থমকে যাওয়া জলবায়ু আলোচনায় গতি ফেরানোর আহ্বান জানিয়েছিল। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নজনিত ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রচেষ্টায় অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়েছিল জাতিসংঘ। কিন্তু এসব বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেননি বিশ্বনেতারা।

গতকালের আলোচনায় জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থসহায়তা দেবে, তা নিয়ে বিভক্ত হয়ে পড়েন জি–২০ নেতারা। শেষ পর্যন্ত তাঁরা জলবায়ু মোকাবিলায় কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি।

এ প্রসঙ্গে পরামর্শক গ্রুপ গ্লোবাল সিটিজেনের সহপ্রতিষ্ঠাতা মিক শেলড্রিক বলেন, ‘জলবায়ু মোকাবিলায় বিশ্বনেতাদের ঐকমত্যে পৌঁছা কঠিন হয়ে যাচ্ছে।’

জি–১০ সম্মেলনের প্রথম দিনে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও জি–২০ নেতারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। তাঁদের মতে, ইউক্রেন যুদ্ধ আরও জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে।

গতকালের আলোচনায় দীর্ঘ সময় ধরে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া এবং তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতি নিয়ে আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে জি–২০ সম্মেলন।

কানাডা থেকে আমদানীকৃত বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল কানাডায় রপ্তানির ক্ষেত্রে অসম আচরণ করা হয় উল্লেখ করে প্রতিশোধ...
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
নতুন করে ঘনীভূত হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন...
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অংকের ফি আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত করবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর