গাজা ‘সাফ’ করে ফিলিস্তিনিদের আরব দেশগুলোতে পাঠাতে চান ট্রাম্প!

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের হামলায় কার্যতই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। রণক্লান্ত ওই অঞ্চল ‘সাফ’ করতে এখান থেকে ফিলিস্তিনিদের সরাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। গতকাল শনিবার এই বিষয়ে মতামত দেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজা থেকে আরও ফিলিস্তিনিদের নিয়ে নিতে জর্ডান ও মিশরকে বলেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, এটি কি তাঁর দীর্ঘমেয়াদী পরামর্শ? জবাবে ট্রাম্প বলেন, ‘হতে পারে।’ 

ওয়াশিংটন গত বছর বলেছিল, তারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে। অধিকার গোষ্ঠী ও মানবাধিকার সংস্থাগুলো কয়েক মাস ধরে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যুদ্ধ প্রায় সব ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করেছে এবং ক্ষুধা-সংকটের দিকে নিয়ে গেছে।

শনিবারই জর্ডানের রাজার সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে বলে জানান ট্রাম্প। রোববার তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘কার্যতই একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জায়গাটা (গাজা)। প্রায় সব কিছুই ধ্বংস হয়ে গেছে। মানুষ মারা যাচ্ছে। আর সেই কারণে আরব দেশগুলোর সঙ্গে আমি কথা বলা শুরু করেছি, যাতে ওই সব দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ থাকতে পারে। হয়তো এই পরিবর্তনের ফলে সেখানে ওরা শান্তিতে থাকতে পারবে।’ 

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সম্প্রতি সেখানে শুরু হয়েছে যুদ্ধবিরতি।  

ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর