এ বছর বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি বেড়েছে!

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম

চলতি বছর বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতি বিশ্বজুড়ে ব্যবসায়িক আস্থা নষ্ট করেছে। বিনিয়োগ পরিবেশে অস্থিরতা সৃষ্টি হওয়ায় বেড়েছে মন্দার ঝুঁকি। বার্তা সংস্থা রয়টার্সের জরিপ থেকে জানা যায়, এ আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের ৫০ দেশের অর্থনীতিবিদরা। 

তিন মাস আগেও বেশিরভাগ অর্থনীতিবিদ বিশ্ব অর্থনীতি নিয়ে ধারাবাহিক ও শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব বাণিজ্য পুনর্গঠনের উদ্যোগের সিদ্ধান্তে টালমাটাল অর্থনীতি। বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে।  

এ নিয়ে রয়টার্সের জরিপে অংশ নেন ৩০০ জনের বেশি অর্থনীতিবিদ। তাদের কেউই শুল্কনীতির ইতিবাচক প্রভাব দেখেননি। ৯২ শতাংশ অর্থনীতিবিদ বলছেন, ট্রাম্পের শুল্কনীতির প্রভাব নেতিবাচক। মাত্র ৮ শতাংশ নিরপেক্ষ মত দিয়েছেন, যাদের বেশিরভাগই ভারত ও অন্যান্য উদীয়মান অর্থনীতির প্রতিনিধি। ১৬৭ জন বিশ্লেষকের বেশিরভাগই এ বছর বৈশ্বিক মন্দার উচ্চ ঝুঁকির কথা বলেছেন।  

জরিপে ২০২৫ সালের জন্য বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৭ শতাংশ করা হয়েছে। যদিও আইএমএফ সামান্য বেশি, ২ দশমিক ৮ শতাংশ পূর্বাভাস দিয়েছে। জরিপে অংশ নেওয়া ৫০টি দেশের মধ্যে ২৮টির প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। ২৯টি প্রধান কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না ১৯টি। তবে আগামী বছর এ সংখ্যা ১৫টিতে নামতে পারে।

২০২৬ সালের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাসও আশাব্যঞ্জক নয়। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের শুল্কনীতির কারণে দেখা দেওয়া অর্থনৈতিক মন্দা সহজে কাটানো সম্ভব নয়।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর