ট্রাম্প ঘনিষ্ঠদের গোপন তথ্য ফাঁসের হুমকি ‘ইরানি’ হ্যাকারদের

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:২১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজনের ইমেইলের তথ্য চুরির দাবি করেছিল ইরানি একদল হ্যাকার। এর মধ্যে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় কিছু ইমেইল তারা প্রকাশ্যেও আনে। এবার তারা আরও ইমেইলে থাকা তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়

রয়টার্স বলছে, গত রোববার ওই হ্যাকারদের সঙ্গে অনলাইনে চ্যাট হয় তাদের। ওই গ্রুপটির ছদ্মনাম রবার্ট। হ্যাকারেরা দাবি করছে, তাদের কাছে ট্রাম্প-ঘনিষ্ঠদের যে ইমেইল রয়েছে, তা হিসাব করলে মোট ১০০ গিগাবাইট হবে। যাদের ইমেইল ফাঁস করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলস, ট্রাম্পের আইনজীবী লিন্ডসে হ্যালিগান, উপদেষ্টা রজার স্টোন ও পর্ন তারকা স্টর্মি ডেনিয়েলস।
  
রবার্ট নামের হ্যাকার গ্রুপটি বলছে, তারা এসব তথ্য বিক্রি করে দিতে পারে। কেউ কিনলেই কেবল ইমেইলের তথ্য জানানো হবে, অন্যথায় কেউ জানবে না। এসব ইমেইলে কী রয়েছে, সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি তারা। 

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই ঘটনাকে ‘একটি অযৌক্তিক সাইবার-আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন। হোয়াইট হাউস এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেল একটি বিবৃতির মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। কাশ প্যাটেল বলেছেন, ‘জাতীয় নিরাপত্তার যেকোনো ধরণের লঙ্ঘনের সাথে জড়িত যে কোনো ঘটনার সম্পূর্ণ তদন্ত করা হবে এবং আইনের সর্বোচ্চ পরিসরে বিচার করা হবে।’

ট্রাম্পের আইনজীবী লিন্ডসে হ্যালিগান, উপদেষ্টা রজার স্টোন ও পর্ন তারকা স্টর্মি ডেনিয়েলসের প্রতিনিধি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। এমনকি জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন থেকেও কোনো মন্তব্য আসেনি। যদিও এর আগে তেহরান দাবি করে, এসব তথ্যফাঁসের সঙ্গে তারা জড়িত নয়।

গত বছরের আগস্টেই জানা গিয়েছিল, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবিরের তথ্য হ্যাক হয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা তখন বলেন, ট্রাম্পের প্রচারশিবিরের তথ্য হ্যাক করেছে ইরানের একটি হ্যাকিং গ্রুপ। ট্রাম্পের সেসব ইমেইল চুরি করে তৃতীয় পক্ষকে দিয়েছে ওই হ্যাকিং গ্রুপ। আর সেই তৃতীয় পক্ষ হচ্ছে ডেমোক্র্যাট শিবির। তবে, আগে সাংবাদিকদের এই তথ্য দেওয়া হয়েছে বলেও জানা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাই থেকেই হ্যাকিং গ্রুপটি বেনামি একটি উৎস থেকে ইমেইল পেতে শুরু করে। এসব ইমেইলে ট্রাম্পের প্রচারশিবিরের কার্যক্রমের অভ্যন্তরীণ তথ্য ছিল। এর পরেই তারা বুঝতে পারে যে, হ্যাকিংয়ের শিকার হয়েছে। এমনকি অজ্ঞাত এক ইমেইলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট (রানিং মেট) পদপ্রার্থী জেডি ভ্যান্সের সম্ভাব্য দুর্বলতা নিয়েও তথ্য ছিল বলে জানা যায়। 

এসব ইমেইলে বেশকিছু গোপন তথ্য রয়েছে। এতে দেখা যায়, পররাষ্ট্রের বিভিন্ন উপদেষ্টা ও তাদের মিত্রদের সঙ্গে যোগাযোগ করেছেন ট্রাম্প। আর সেখানে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জেতার ব্যাপারে আলোচনা করা হয়। 

গত বছরের মে ও জুনে এসব ইমেইল চুরি হয় বলে জানা যায়। প্রথমে পাসওয়ার্ড চুরি করা হয়। পরে তা দিয়ে প্রবেশ করে নিয়ে নেওয়া হয় তথ্য। 

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর