ব্রাজিলে শুরু হলো জলবায়ু সম্মেলন কপ-৩০, পুরোনো প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান

ব্রাজিলের বেলেম শহরে শুরু হয়েছে জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩০। বিশ্বের ১৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন দুই সপ্তাহব্যাপী এ বৈঠকে। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অর্থায়ন, উন্নত দেশগুলোর দায়িত্বশীলতা ও পুরোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন।

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

ব্রাজিলে আজ থেকে শুরু হয়েছে জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩০। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশ। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অর্থায়ন সংক্রান্ত বিষয়ে উন্নত দেশগুলোর দায়িত্বশীল পদক্ষেপ নিশ্চিত করা। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আমাজনের সবুজে ঘেরা বেলেম শহরে বসছে ৩০তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন। এতে অংশ নিয়েছেন ১২ হাজারেরও বেশি জলবায়ু আন্দোলন কর্মী।

সোমবার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বিশ্বনেতারা উজার হতে চলা অ্যামাজনের ধারে এ শহরে একত্রিত হন। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় মনোযোগ দিচ্ছেন তারা। গুরুত্ব পাচ্ছে উন্নয়নশীল ও ধনী দেশগুলোর মধ্যেকার ভারসাম্য ঠিক রাখার বিষয়টি। এদিকে অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোকে আরও দায়িত্বশীল হবার আহ্বান ক্ষতিগ্রস্ত দেশগুলোর।

এবারের সম্মেলনে পুরোনো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক দেশ ব্রাজিল। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা জোর দিয়ে বলেছেন, ‘বন উজাড় রোধ, জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা কমানো এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে এখনই একটি স্পষ্ট কর্মপরিকল্পনা দরকার।’

গত বছরের সম্মেলনে ধনী দেশগুলো জলবায়ু বিপর্যয়ের ধাক্কা সামলাতে দরিদ্র দেশগুলোর জন্য ৩০০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনো সেখান থেকে কোনো অর্থ বিতরণ হয়নি। উন্নয়নশীল দেশগুলো ও আন্তর্জাতিক জলবায়ু সংগঠনগুলো বলছেন, এই পরিমাণ যথেষ্ট নয়। সরকারি ও বেসরকারি মিলিয়ে অন্তত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের সহায়তা প্রয়োজন।

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, জলবায়ু ইস্যুতে বিশ্ব যদি নেতৃত্ব নিতে ব্যর্থ হয়, তবে তা ধ্বংসের পথে চলে যাবে। অনেক করপোরেশন জলবায়ু বিপর্যয় থেকে বিপুল মুনাফা করছে বলে অভিযোগ করেন তিনি। সেইসাথে অনেক নেতা এখনো স্বার্থের জালে আটকা পড়েছেন বলেও নিন্দা জানান গুতেরেস।

মিয়ানমার উপকূলে সম্প্রতি দুটি নৌকাডুবিতে পাঁচ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক...
যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। হরমুজ প্রণালির পরিস্থিতি অবনতির ফলে জ্বালানি...
আবাসন ব্যয় বাড়ায় বিশ্বজুড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বাড়ি ভাড়া। এই বৈশ্বিক সংকট শুধু অর্থনৈতিক চাপই বাড়াচ্ছে না, নেতিবাচক প্রভাব পড়ছে সমাজ ও দৈনন্দিন জীবনে। জাতিসংঘের প্রতিবেদন...
ব্রাজিলের রিও ডি জেনিরোতে মাঝআকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাইলট ও আরোহীসহ মোট ৬ জন নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে এ খবর।
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর