ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের চলমান যুদ্ধে ইরাকের আকাশসীমায় একটি মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড-সেন্টকম।
সেন্টকমের ভাষ্য, ইরাকের আকাশ সীমায় দুটি বিমানের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়।
বিমানটিতে পাইলটসহ ছয়জন ক্রু ছিল। তারা সবাই নিহত হয়েছে নাকি বেঁচে আছে– সেটি নিশ্চিত করা হয়নি।
উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে সেন্টকম।
বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়েও এখনও নিশ্চিত করা হয়নি। এছাড়া ইরাকের আকাশ সীমায় থাকা আরেকটি বিমান নিরাপদে অবতরণ করেছে।
যুদ্ধক্ষেত্রে এই ট্যাংকার বিমানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ্যবস্তু অনেক দূরে হলে যুদ্ধবিমান বা বোমারু বিমানগুলোকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে এগুলো সচল রাখে।



