ইরানে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি চায় না চীনও: ট্রাম্প

তিন দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন সফর শেষ করার আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আবারও বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইরান ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। 

আপডেট : ১৫ মে ২০২৬, ০৩:১০ পিএম

তিন দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন সফর শেষ করার আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আবারও বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইরান ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। 

ট্রাম্প জানান, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান একই। যুক্তরাষ্ট্রের মতো চীনও চায় না ইরানের কাছে কোন ভাবেই পারমাণবিক অস্ত্র থাকুক। এছাড়াও হরমুজ প্রণালি খোলা রাখা ইস্যুতেও আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। সেপ্টেম্বরে শি জিনপিংকে যুক্তরাষ্ট্র সফর করার আমন্ত্রণও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি একটি অসাধারণ সফর ছিল এবং আমি মনে করি এর থেকে অনেক ভালো কিছু হয়েছে। আমরা কিছু চমৎকার বাণিজ্যিক চুক্তি করেছি, যা উভয় দেশের জন্যই দারুণ। শি জিনপিং এমন একজন মানুষ যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমরা একে অপরকে  দীর্ঘ সময় ধরে চিনি। এই সময়ে আমরা এমন অনেক সমস্যার সমাধান করেছি যা অন্য কেউ সমাধান করতে পারত না, আর আমাদের সম্পর্ক এখন খুবই দৃঢ়।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে ঐতিহাসিক সফর বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে একটি নতুন, গঠনমূলক ও কৌশলগত সম্পর্ক স্থাপন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে দ্বিতীয় ধাপের বৈঠকের আগে, দেড় হাজার একর এলাকাজুড়ে বিস্তৃতি চীনের রাজকীয় উদ্যান জংনানহাই ঘুরে দেখেন ট্রাম্প। এ সময় এই বাগান থেকে বিরল গোলাপের বীজ ট্রাম্পকে উপহার হিসেবে পাঠানোর ঘোষণা দেন শি জিনপিং। 

 

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর