হরমুজ এড়িয়ে কাস্পিয়ানের দিকে ঝুঁকছে ইরান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

দক্ষিণাঞ্চলের বন্দরে মার্কিন নৌ অবরোধে বাধাগ্রস্ত হচ্ছে ইরানের সমুদ্রবাণিজ্য। পরিস্থিতি সামলাতে তেল রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানিতে উত্তরের কাস্পিয়ান সাগরকেন্দ্রিক বাণিজ্যপথে ঝুঁকছে তেহরান। তবে পানির স্তর কমে যাওয়া ও সীমিত বন্দর সক্ষমতার কারণে এই পথেও রয়েছে নানা চ্যালেঞ্জ। 

৭ মাসেরও বেশি সময় ধরে চলছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। একাধিক কূটনৈতিক উদ্যোগের পরও সমাধান মেলেনি। এরই মধ্যে হরমুজ প্রণালি ঘিরে অচলাবস্থা এবং দক্ষিণের বন্দরগুলোতে অব্যাহত নৌ অবরোধে ব্যাহত হচ্ছে ইরানের বাণিজ্য।

এ অবস্থায় বিকল্প পথ হিসেবে এখন কাস্পিয়ান সাগরমুখী হচ্ছে তেহরান। আনজালি, আমিরাবাদ ও নওশাহর বন্দর দিয়ে খাদ্যশস্যসহ জরুরি পণ্য আমদানির চেষ্টা চলছে।

বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত জলভাগ কাস্পিয়ান সাগর। ইরান ছাড়াও এর তীরবর্তী দেশ রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তান। তবে পানির স্তর দ্রুত কমায় এখানকার নৌবাণিজ্যে পড়েছে চাপ।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির হিসাবে, নব্বইয়ের দশকের পর থেকে সাগরটির পানির স্তর প্রায় ২ মিটার কমেছে। এ শতাব্দীর শেষে তা আরও ৮ থেকে ২১ মিটার কমতে পারে।

পানির স্তর কমায় ইরানের বন্দরগুলোর সক্ষমতাও কমেছে। আগে যেখানে ৬ হাজার টন পর্যন্ত জাহাজ ভিড়তে পারত, এখন সেখানে ভিড়ছে সর্বোচ্চ ৪ হাজার টনের। 

এদিকে, চীন থেকে কাজাখস্তান হয়ে কাস্পিয়ান সাগর পেরিয়ে ইরানে পণ্য আনার পথ বাড়ানোর উদ্যোগ নিয়েছে তেহরান। পাশাপাশি নেওয়া হয়েছে রাশিয়ার সঙ্গে রাশত-আস্তারা রেলপথের অসম্পূর্ণ অংশ শেষের উদ্যোগ।

আর্মেনিয়া ও তুরস্ক সীমান্তে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। কোথাও অপেক্ষার সময় পৌঁছাচ্ছে ২ সপ্তাহ পর্যন্ত।

বিশ্লেষকদের মতে, কাস্পিয়ান সাগর ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথের সুযোগ তৈরি করেছে। তবে সীমিত বন্দর সক্ষমতা, পরিবহন অবকাঠামোর ঘাটতি ও রাশিয়ার ওপর বাড়তি নির্ভরতা এতে বড় বাধা হয়ে থাকছে। ফলে বিকল্প হিসেবে উত্তরের এই পথ কতটা কার্যকর হবে, তা নিয়ে তৈরি রয়েছে অনিশ্চয়তা।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পরোক্ষ...
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হলে এর জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ইরানের ৭ দিনের রূপরেখা প্রত্যাখান করার পর এই কথা...
ইরানের দেওয়া হরমুজ প্রণালি ৭ দিনের মধ্যে পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের দেওয়া শর্ত সাপেক্ষে এমন কোনো চুক্তি...
ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর শুক্রবার এমন...
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র পাননি জামালপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন সহকারী শিক্ষক প্রার্থী। নিয়োগপত্রের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে জামালপুর জেলা প্রাথমিক...
ব্যাংক ও আর্থিক খাত সংস্কারসহ নতুন ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  এগুলোর বাস্তবায়নে ব্যয় হবে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগের স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে এ...
যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরকার মোট ২৫টি বোয়িং কেনার চুক্তি করেছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘১০টি এয়ারবাসও নিতে চাই, অক্টোবরে চুক্তি স্বাক্ষর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর