নাইজেরিয়ায় ধসে পড়ল স্কুলভবন, ২২ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১০:৩২ এএম

নাইজেরিয়ার মধ্য প্লাটিউ রাজ্যের একটি স্কুল ভবন ধসে ২২ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৩০ জনের বেশি শিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শুক্রবার সকালে পাঠদান চলার সময় রাজ্যটির রাজধানী জসে সেইন্ট অ্যাকাডেমি নামের ওই স্কুলের ভবন ধসে পড়লে চাপা পড়ে শিক্ষার্থীরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। এক্সক্যাভেটর ও হাতুড়ি দিয়ে ধসে পড়া বড় বড় কংক্রিটের স্তুপ গুঁড়িয়ে দিয়ে চাপাপড়াদের উদ্ধারে হাত লাগান তাঁরা। 

স্থানীয় পুলিশ বলছে, দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের বেশি।

দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে অ্যাবেল ফুয়ানদাই নামের একজন স্থানীয় বাসিন্দা জানান, স্কুলভবন ধসে তার বন্ধুর ছেলেও মারা গেছে।
 
স্কুলভবনটি ধসে পড়ার কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন, প্লাটিউ রাজ্যে টানা তিন দিন ধরে ভারি বৃষ্টির পরই এ দুর্ঘটনা ঘটেছে। 

উইলিয়া ইব্রাহ্রিম নামের আহত এক শিক্ষার্থী বলে, ‘ ক্লাসে আমরা অনেকেই ছিলাম, আমরা পরীক্ষা দিচ্ছিলাম।’

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ভবন ধসের কয়েকটি ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা এজন্য নির্মাণকাজ ও নির্মাণসামগ্রীর নিম্নমান এবং দুর্নীতিকে দায়ী করেন। ২০২১ সালে লাগোসের অভিজাত এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে ৪৫ জনের মৃত্যু হয়।

পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন শিক্ষার্থী। শুক্রবার দক্ষিণ কোটাবাতো...
সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যে সোনার খনি ধসে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ জন। গত মঙ্গলবার পশ্চিম কোরদোফানের আল-জারা খনিতে খনিতে একের পর এক সুড়ঙ্গ ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রথম ছয় মাস শর্ত মেনে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে ব্যর্থ হলে, চূড়ান্ত লাইসেন্স হাত ছাড়া হতে পারে বলে...
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনি ও তার সহযোগীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর