আদালতে হোঁচট খাওয়ার পরও জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জন্মসূত্রে নাগরিকত্ব এবং বার্থ ট্যুরিজম বিষয়ে দুইটি নির্বাহী আদেশে সই করেন তিনি। এর মধ্যে প্রথম আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের জন্য অযোগ্য ব্যক্তিদের সম্পর্কে ধারণা স্পষ্ট করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিদেশি কূটনীতিক বা আক্রমণকারী বাহিনীর সন্তানরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবে না। আর দ্বিতীয় আদেশে রাশ টানা হচ্ছে কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের প্রথার ওপর। যা বার্থ ট্যুরিজম হিসেবে খ্যাত।
অবশ্য শুধুমাত্র সন্তান জন্মদান এবং তাদের জন্য নাগরিকত্ব অর্জনের সুস্পষ্ট উদ্দেশ্যে কতজন বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে আসেন, তার কোনো সরকারি পরিসংখ্যান নেই।
২০২৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে অন্তত ৩৬ লাখ শিশুর জন্ম হয়। সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের ২০২০ সালের একটি বিশ্লেষণ বলছে ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে বার্থ ট্যুরিজমের জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন ২০ থেকে ২৫ হাজার মা।



