ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন মাস্ক

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১০:২৬ এএম

টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইলন মাস্ক ও প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই জোর গুঞ্জন ওঠে, এবার সরকারি কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন ইলন মাস্ক। অবশেষে গুঞ্জন সত্যি হলো। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দেওয়া হচ্ছে।

বিবৃতিতে ট্রাম্প বলেছেন, মাস্ক ও বিবেক আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন, অতিরিক্ত নিয়মনীতি কমাবেন, অবচয়জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন।

নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, সরকারি সংস্থার সীমাবদ্ধতার বাইরে থেকে তাঁরা কাজ করবেন। তাঁদের কাজ শেষ হবে ২০২৬ সালের ৪ জুলাই। একে আমেরিকার স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকীতে একটি উপহার হিসেবে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প।

প্রভাবশালী মার্কিন সাময়ীকি ফোর্বসের তালিকা অনুযায়ী, ইলন মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সমর্থন জানান এবং তাঁর নির্বাচনী প্রচারের পেছনে বিপুল অঙ্কের অর্থ খরচ করেন।

ভিডিওি দেখুন:

নির্বাচনী প্রচারের সময়েই ট্রাম্প বিভিন্ন সমাবেশে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মাস্ককে তার প্রশাসনে বড় দায়িত্ব দেবেন যাতে সরকারি দক্ষতা বৃদ্ধি পায়।

অন্যদিকে বিবেক রামাস্বামী ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে পরে প্রার্থিতা ছেড়ে দিয়ে ট্রাম্পকে সমর্থন দেন।

যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর