চীনের লিডার সেন্সর, হ্যাকিংয়ের ঝুঁকিতে মার্কিন সিস্টেম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পিএম

প্রযুক্তির বাজারে চীনা প্রতিষ্ঠান হেসাই গ্রুপের লিডার সেন্সর বেশ আলোচনায় রয়েছে। সাংহাই ভিত্তিক এই প্রতিষ্ঠানের লিডার সেন্সরটি আমেরিকার জন্য হুমকি বলে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক একটি থিংকট্যাংক।

আজ সোমবার এই সতর্কবার্তা দেওয়ার সময় থিংকট্যাংকটি দাবি করে, এই সেন্সর দিয়ে মার্কিন বিভিন্ন সরকারি ব্যবস্থা হ্যাক করে তথ্য চুরি করা হতে পারে। এ জন্য মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় এই সেন্সর নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, লিডার সেন্সরের ক্ষেত্রে এর চারপাশে একটি ডিজিটাল ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে লেজার ব্যবহার করা হয়। যদিও এটি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। বন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও দেখা যায়। এগুলো ক্রেনকে স্বয়ংক্রিয় করতে সহায়তা করে।

এরই মধ্যে মার্কিন সামরিক বাহিনী চিন্তা করছে, কীভাবে এই প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয় গাড়িতে এর সুবিধা নেওয়া যায়। কিন্তু ওয়াশিংটন ভিত্তিক থিংকট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এ নিয়ে সতর্ক করে দিয়েছে।

ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস বলছে, ইন্টারনেটের মাধ্যমে কাজ করে এই লিডার সেন্সর। এতে অত্যাধুনিক প্রসেসর ব্যবহার করা হয়। আর এই প্রসেসর গোপনে এমনভাবে বিভিন্ন ম্যালিসিয়াস ব্যবহার করে তথ্য সংগ্রহ করবে, যা কোনোভাবেই বোঝা যায় না।

তারা আরও জানায়, এই ধরনের ‘হার্ডওয়্যার ট্রোজান’ চীনের সরকার আনতেই পারে, যা চীনা আইনের অধীনে কোম্পানিগুলোকে রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশাবলী মেনে চলতে বাধ্য করবে। স্যাটেলাইট ভিত্তিক লেজার সিস্টেমগুলো মার্কিন ভূখণ্ডের বিস্তৃত অংশে এক সেকেন্ডের কম সময়ে এই জাতীয় সেন্সরগুলোকে নিষ্ক্রিয় করতেও ব্যবহার করা যেতে পারে।

এ ব্যাপারে ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সিনিয়র ফেলো ক্রেইগ সিঙ্গলেটন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘চীনা এসব লিডার সেন্সর দামে কম। কিন্তু এই লোভে এটি ব্যবহার করতে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হতে পারে। এমনকি অনেক তথ্য বেহাতও হতে পারে।’

এসব কারণে লিডার সেন্সর আমেরিকায় নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে এই থিংকট্যাংক। এ ছাড়া জার্মানি, কানাডা, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল ও জাপানেও যাতে এই প্রযুক্তি ব্যবহার না করা হয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

তবে, এ নিয়ে মার্কিন প্রশাসন কিংবা চীন সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
কানাডাজুড়ে জ্বলছে ৮০০টিরও বেশি দাবানল। সেই ধোঁয়ায় বাতাসের মান খারাপ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। মিশিগান এবং মিনেসোটার মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকায় বিপজ্জনক...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর