৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১১:২৯ এএম

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প।

সোমবার ক্যাপিটল হিলের রোটান্ডা কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। প্রথমে আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। এরপর শপথ হয় ট্রাম্পের।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে, স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে যান ট্রাম্প। সেখানে তাঁকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন। 

তীব্র শীত উপেক্ষা করেই শপথ অনুষ্ঠান উপলক্ষে ক্যাপিটল হিলের সামনে উপস্থিত হয়েছে ট্রাম্পের হাজারো সমর্থক। শপথ অনুষ্ঠানের জন্য ক্যাপিটল হিল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।

নিয়ম অনুযায়ী, শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসেন নতুন প্রেসিডেন্ট। আর হোয়াইট হাউস ছাড়েন বিদায়ী প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বরের নির্বাচনে নাটকীয় জয় পান। বয়স, বিরোধী শিবিরের নানা কৌশল এমনকি আততায়ীর প্রাণঘাতী হামলাও তাঁকে টলাতে পারেনি। সব হিসাব পাল্টে দিয়ে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট পদে বসলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থা প্রায় সাড়ে ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেপ্টেম্বরে দেশটির ভোক্তা আস্থা সূচক ৬ দশমিক ৭ পয়েন্ট কমে ৮১ দশমিক ৯-এ নেমে এসেছে, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। 
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ইরানের মত দেশগুলোর তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বারবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার পথেও ধাপে...
ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এ হুমকি দেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর। 
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর