জাতীয় গ্রিডে গোলযোগ, কিউবায় বিদ্যুৎহীন কোটি মানুষ

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:২০ এএম

জাতীয় গ্রিডে গোলযোগের কারণে কিউবাজুড়ে মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির বিদ্যুতের মূল সরবরাহ লাইনে সমস্যা দেখা দিলে প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের ফলে কিউবায় রাতের বেলা লোকজনকে বৈদ্যুতিক টর্চ নিয়ে রাস্তায় চলাফেরা করতে দেখা গেছে। গ্রিড মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় আনার কাজ চলছে।

গত অক্টোবরেও প্রায় এক সপ্তাহের জন্য বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল কিউবা। সে সময় দেশটির বেশিরভাগ অংশে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছিল, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক। 

ভঙ্গুর অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক অস্থিরতার সঙ্গে লম্বা সময় ধরেই হিমশিম অবস্থা কিউবার। এর মধ্যে বড় ধরনের এই বিদ্যুৎ বিপর্যয়কে সরকারের ধারাবাহিক ব্যর্থতার আরেকটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে। 

রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোর কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ৫ লাখের বেশি...
আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া আদানি পাওয়ারের বিদ্যুৎ বিলের বকেয়া কমিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি নিয়মিত মাসিক বিলও পরিশোধ করছে। আজ শুক্রবার আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা...
নজিরবিহীন বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়েছে স্পেন ও পর্তুগাল। ব্যাখ্যাতীত এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাস্তার ট্রাফিক লাইট বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট ও বিমানবন্দরে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। উদ্ভূত পরিস্থিতিতে...
স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বড় এলাকাজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর