যুক্তরাষ্ট্রে শাটডাউন, ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম

শাটডাউন ঠেকাতে পারল না যুক্তরাষ্ট্র। ফলে মার্কিন ফেডারেল সরকারের কার্যক্রম আপাতত বন্ধ হয়ে গেছে। সিনেটররা শেষ মুহূর্তের তহবিল বিল পাস করতে ব্যর্থ হওয়ায় সাত বছরের মধ্যে প্রথমবার শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শেষ মুহূর্তে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা একে অপরের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বিল প্রত্যাখ্যান করার কারণেই এমন শাটডাউনে চলে গেছে মার্কিন সরকার। 

রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট সরকারি ব্যয় বিল পাস করতে ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টা পরই এই শাটডাউন শুরু হলো। ২০১৮ সালের পর এটিই প্রথম সরকারি শাটডাউন। ফলে এখন লাখে কর্মী অবৈতনিক ছুটিতে থাকবেন এবং অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধ হয়ে যাবে।

এই পরিস্থিতির জন্য ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একে অপরকে দোষারোপ করা শুরু করেছে। ডেমোক্র্যাটরা জোর দিয়ে বলেছেন, যেকোনো ব্যয় বিলের মধ্যে অতিরিক্ত স্বাস্থ্যসেবা ভর্তুকি অন্তর্ভুক্ত করা উচিত, অন্যদিকে রিপাবলিকানরা বলছেন দুটি বিষয় আলাদাভাবে মোকাবিলা করা উচিত।

এদিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, এই শাটডাউনে তিনি এমন কিছু পদক্ষেপ নিতে পারেন, যা ডেমোক্র্যাটদের জন্য ‘খারাপ’ হবে। তাঁর ভাষায়, ‘আমরা এমন কিছু করতে পারি যা তাদের পছন্দের মানুষকে বাদ দেবে, তাদের পছন্দের কর্মসূচি বাতিল করবে। এগুলো তাদের জন্য খারাপ হবে।’ এ ছাড়া সরকারের কার্যক্রম বন্ধ হলে অনেক ভালো দিকও আসতে পারে বলে জানান ট্রাম্প।

 

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিকভাবে তিনটি শর্ত পাঠিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি কাতারভিত্তিক সংবাদমাধ্যম...
যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে যেতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রভাবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সাধারণ...
তিন প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিজ প্রশাসন সম্পর্কে বৈরী ও ভুয়া খবর পরিবেশনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদমাধ্যমগুলো হলো সিএনএন, এমএসনাউ এবং...
সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার চট্টগ্রামের পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি।...
শিশুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে দেশ। অপ্রতিম, রামিসা আরও অনেক নাম শোকে স্তব্ধ করে দিচ্ছে জাতিকে। গত ৮ মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। বিশ্লেষকেরা বলছেন, এগুলোকে...
মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে...
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। একই সঙ্গে অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর