যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে যেতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রভাবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সাধারণ ইরানিদের উদ্বেগের কারণ বলেও জানায় তেহরান। খবর রয়টার্সের।
এদিকে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে শনিবার ফোনালাপ করেন ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা।
অন্যদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। এতে তেহরানের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০৩১ সাল পর্যন্ত ব্যবস্থা নিতে পারবে ওয়াশিংটন।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রচারিত সংখ্যার চেয়ে বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৮ সেনা নিহতের কথা বললেও প্রকৃত সংখ্যা ২২ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।



