হোয়াইট হাউজে নিষিদ্ধ সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

তিন প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিজ প্রশাসন সম্পর্কে বৈরী ও ভুয়া খবর পরিবেশনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদমাধ্যমগুলো হলো সিএনএন, এমএসনাউ এবং পলিটিকো। একই সঙ্গে হোয়াইট হাউজে এসব সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করেছেন ট্রাম্প।

শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলেছেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও কয়েকটি সংবাদমাধ্যমের ওপর একই ধরনের কড়াকড়ি আরোপের ইঙ্গিত দেন তিনি।

তবে এই নিষেধাজ্ঞা ঠিক কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে সংবাদ পরিবেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন ট্রাম্প। এমনকি বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করা এবং সাংবাদিকদের আক্রমণ করে কথা বলার ইতিহাস রয়েছে তাঁর।

যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে যেতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রভাবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সাধারণ...
গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে একটি চুক্তি করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে...
সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে মার্কিন আইনপ্রণেতাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব যুদ্ধবিমানের মূল্য প্রায় ২ হাজার ৪৩০ কোটি ডলার। 
হরমুজ প্রণালিতে আরেকটি তেলের ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিএ এই তথ্য নিশ্চিত করেছে। 
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শনিবার কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনা উল্লেখ সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
দেশের ব্যাংকিং খাত বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ- এবিবি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়া, খেলাপি ঋণের হার ৩২ শতাংশ ছাড়িয়ে গেছে,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার মায়ের আইফোন নিয়ে...
লোডিং...

এলাকার খবর