১৯ দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন স্থগিত করল আমেরিকা

বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এই দেশগুলো ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ এএম

বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এই দেশগুলো ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। প্রতিবেদন বলছে, এর আগে আমেরিকা ওইসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের গ্রিনকার্ড পুনরায় যাচাই করার ঘোষণা দিয়েছিল।

সম্প্রতি মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলো জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন।

নিউ ইয়র্ক টাইমস প্রথম অভিবাসন স্থগিতাদেশের প্রতিবেদন প্রকাশ করে। তারা বলেছে, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব আবেদনকারীদের উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে নতুন নির্দেশনা।

গার্ডিয়ান লিখেছে, মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ১৯টি অ-ইউরোপীয় দেশের অভিবাসীদের দাখিল করা গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্ব প্রক্রিয়াকরণসহ সমস্ত অভিবাসন আবেদন স্থগিত করা হয়েছে।

এই স্থগিতাদেশ ১৯টি দেশের লোকদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা ইতোমধ্যেই জুন মাসে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার শিকার হয়েছিলেন। তালিকায় আছে আফগানিস্তান ও সোমালিয়ার মতো দেশগুলো।

নতুন নীতির রূপরেখা তৈরিকারী সরকারি স্মারকলিপিতে গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার কথা উল্লেখ করা হয়েছে। ওই হামলায় সন্দেহভাজন হিসেবে একজন আফগান ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গুলিতে ন্যাশনাল গার্ডের একজন সদস্য নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন।

গত জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর থেকে ট্রাম্প আক্রমণাত্মকভাবে অভিবাসন ইস্যুকে অগ্রাধিকার দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে ফেডারেল এজেন্টদের পাঠিয়েছেন। মার্কিন-মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিয়েছেন।

বুধবারের নির্দেশনায় লক্ষ্যবস্তুভুক্ত দেশগুলোর তালিকায় বার্মা, চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সুদান এবং ইয়েমেনও রয়েছে। গত জুন মাসে সবচেয়ে কঠোর অভিবাসন বিধিনিষেধের শিকার হয়েছিল এসব দেশ।

আংশিক বিধিনিষেধের শিকার হওয়া ১৯টি দেশের তালিকার অন্যান্য দেশ হল বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।

নির্দেশনায় অভিবাসীদের দ্বারা সংঘটিত হওয়া বেশ কিছু সাম্প্রতিক অপরাধের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ন্যাশনাল গার্ডের ওপর হামলাও অন্তর্ভুক্ত।

আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের সরকারি সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক শর্বরী দালাল-ধেইনি বলেছেন, সংস্থাটি ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশগুলোর ব্যক্তিদের শপথ অনুষ্ঠান বাতিল, নাগরিকত্ব প্রাপ্তির সাক্ষাৎকার এবং স্ট্যাটাস সাক্ষাৎকারের সমন্বয়ের প্রতিবেদন পেয়েছে।

কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
কানাডাজুড়ে জ্বলছে ৮০০টিরও বেশি দাবানল। সেই ধোঁয়ায় বাতাসের মান খারাপ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। মিশিগান এবং মিনেসোটার মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকায় বিপজ্জনক...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর